Hidden Stories (বাংলা)

গৃহযুদ্ধে ছারখার পাকিস্তান! সেনাছাউনিতে টিটিপি-র আত্মঘাতী হামলায় ঝাঁঝরা ১৫ জওয়ান

ইসলামাবাদ: চরম গৃহযুদ্ধের আগুনে পুড়ছে গোটা পাকিস্তান। এবার সেদেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌরে এক সেনাছাউনিকে লক্ষ্য করে চলল ভয়ংকর আত্মঘাতী জঙ্গি হামলা। টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালিবান-পাকিস্তান-এর এই অতর্কিত হানায় ও জোড়া বিস্ফোরণে অন্তত ১৫ জন পাক সেনার নৃশংস মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রীতিমতো ব্লু-প্রিন্ট সাজিয়ে এই মাস্টারপ্ল্যান কষেছিল জঙ্গিরা। [TECHTARANGA-POST:9157]প্রথমে এক আত্মঘাতী জঙ্গি সেনাছাউনির ভেতরে ঢুকে নিজেকে বোমায় উড়িয়ে দেয়। সেই তীব্র বিস্ফোরণের ধাক্কা সামলে ওঠার আগেই ভারী অস্ত্রে সজ্জিত একদল জঙ্গি ছাউনিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা এই মরণকামড়ে পালটা জবাব দেওয়ার ন্যূনতম সুযোগটুকুও পায়নি পাক জওয়ানেরা, যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন এবং বহু সেনা মারাত্মক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।[TECHTARANGA-POST:9155]আফগানিস্তান সীমান্ত ঘেঁষা এই খাইবার পাখতুনখোয়া প্রদেশটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের মূল এপিসেন্টার হয়ে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে পাকিস্তানে প্রায় পাঁচ হাজার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, যার সিংহভাগ অর্থাৎ ৭১ শতাংশই থাবা বসিয়েছে এই খাইবার প্রদেশে এবং বাকি ২৯ শতাংশ বালোচিস্তানে। [TECHTARANGA-POST:9152]গত জানুয়ারি মাসেও পাক ফৌজ বড়সড় অভিযান চালিয়ে ১৩ জন জঙ্গিকে খতম করেছিল, যারই পালটা প্রতিশোধ হিসেবে শুক্রবারের এই নারকীয় হামলা বলে মনে করা হচ্ছে। রক্তাক্ত এই ঘটনার পর পরই গোটা পাকিস্তান জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এবং খাইবার পাখতুনখোয়া সীমান্তে সেনা টহল একধাক্কায় বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

গৃহযুদ্ধে ছারখার পাকিস্তান! সেনাছাউনিতে টিটিপি-র আত্মঘাতী হামলায় ঝাঁঝরা ১৫ জওয়ান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার