কলকাতায় মেগা অপারেশন! ফুলবাগানের গোপন ডেরা থেকে গ্রেপ্তার দাপুটে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, কোন বড় কেলেঙ্কারিতে ফাঁসলেন?
কলকাতা: রাজ্যে ক্ষমতা বদলের পর এবার আইনি জালে আরও এক হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী। বুধবার এক চরম নাটকীয় অভিযানে কলকাতার ফুলবাগানের নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের এই একদা দাপুটে নেতার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল কোচবিহার জেলা পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের সহযোগিতায় ফুলবাগানের ডেরায় হানা দিয়ে তাঁকে জালে তোলেন তদন্তকারীরা। গ্রেপ্তারের পরেই তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় স্থানীয় ফুলবাগান থানায়। তবে আইনি প্রক্রিয়া মেনেই আজই তাঁকে ট্রানজিট রিমান্ডে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে পুলিশ।[TECHTARANGA-POST:10031]ঠিক কোন সুনির্দিষ্ট মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে, তা পুলিশের তরফে সরকারিভাবে এখনও পুরোপুরি খোলসা করা না হলেও সূত্রের খবর অত্যন্ত মারাত্মক। জানা যাচ্ছে, কোচবিহারের দিনহাটা-সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারণা করা, ভয় দেখানো এবং সবচেয়ে বড় বিষয়— বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় সরাসরি উসকানি ও জড়িত থাকার একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। দীর্ঘদিন ধরেই পুলিশ এই মামলাগুলির তদন্তে প্রাক্তন মন্ত্রীর খোঁজ করছিল। ক্ষমতা হারানোর পর থেকেই কার্যত রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে কলকাতার এই বাড়িতেই লোকচক্ষুর আড়ালে দিন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা আর হলো না, অতীতের সেইসব মামলার জেরেই এবার শ্রীঘরে যেতে হচ্ছে জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের একদা ত্রাস এই নেতাকে।মায়ের ঘাটে সাফাই অভিযানে শুভেন্দু অগ্নিমিত্রা তাপস পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে কোচবিহারের একচ্ছত্র সাংগঠনিক দায়িত্ব সামলেছেন উদয়ন গুহ। তৃণমূলের শাসনকালে উত্তরবঙ্গে তাঁর দাপট ও দস্তুর ছিল চোখে পড়ার মতো। প্রায়শই প্রকাশ্য সভা থেকে বিরোধীদের হাড়গোড় গুঁড়ো করার হুঁশিয়ারি কিংবা একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে থাকতেন তিনি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের ঝড়ে বিপুল ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন এই বাহুবলী নেতা। তাঁর এই আকস্মিক পতনের পর দিনহাটার বর্তমান বিজেপি বিধায়ক অজয় রায় এক প্রতিক্রিয়ায় বলেন, "উদয়ন গুহের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে রক্তক্ষয়ী হিংসার একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইন নিজের পথে চলেছে, আমরা ওঁর দৃষ্টান্তমূলক কড়া শাস্তির দাবি জানাচ্ছি।" উদয়নের এই গ্রেপ্তারি উত্তরবঙ্গের রাজনীতিতে এক বিশাল বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।