Hidden Stories (বাংলা)

তারাতলা কাণ্ডে মৃত্যু বেড়ে ১৫, রাজ্যজুড়ে বিল্ডিং অডিটের নির্দেশ ও কড়া নজরদারির ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এই মর্মান্তিক বিপর্যয়ের পর রাজ্যজুড়ে নির্মাণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী একাধিক পুরসভা এলাকায় সমস্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ থাকবে।[TECHTARANGA-POST:10300]সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা, বিধাননগর, রাজারহাট, নিউ টাউন (NKDA), পুজালি ও মহেশতলা পুরসভা এলাকায় নির্মাণকাজে স্থগিতাদেশ জারি হয়েছে। একইসঙ্গে দক্ষিণ দমদম, বরানগর ও কামারহাটি পুরসভা এলাকাতেও এক মাসের জন্য বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ থাকবে। প্রশাসনের দাবি, নির্মাণের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, যেখানে গোডাউনটি তৈরি হচ্ছিল সেখানে পুরনো কাঠামো ছিল, কিন্তু নিয়ম অনুযায়ী মাটি পরীক্ষা না করেই বিল্ডিং প্ল্যান জমা দেওয়া হয়েছিল। ফলে গোটা নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।'তোষণের সরকার ছিল' - মিউজিয়ামের ঘোষণা করেই তৃণমূলকে তীব্র নিশানা বিপর্যয়ের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল করা হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।” তিনি আরও জানান, রাজ্যের সমস্ত G+5 ও তার বেশি উচ্চতার বহুতল ভবনের জন্য বিশেষ অডিট টিম গঠন করা হবে। পাশাপাশি বাণিজ্যিক ভবনগুলিতে দমকলের আলাদা নিরাপত্তা অডিটও বাধ্যতামূলক করা হবে।[TECHTARANGA-POST:10276] মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারাতলার দুর্ঘটনায় যে আর্কিটেক্ট ও ডিজাইনার যুক্ত ছিলেন তাঁদের ইতিমধ্যেই ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ভবিষ্যতে যেখানেই নির্মাণে বেনিয়ম ধরা পড়বে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও এফআইআর করা হবে বলেও জানান তিনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকাজ এখনও চলছে এবং এনডিআরএফ (NDRF) অভিযান চালাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে দ্রুত উদ্ধার সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। 

তারাতলা কাণ্ডে মৃত্যু বেড়ে ১৫, রাজ্যজুড়ে বিল্ডিং অডিটের নির্দেশ ও কড়া নজরদারির ঘোষণা মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার