আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালী বাগ, গাড়ি ভাঙচুর ও খুনের চেষ্টার অভিযোগে কাঠগড়ায় বিজেপি
ভোটের ঠিক দু’দিন আগে হুগলির গোঘাটে চরম উত্তেজনা। সোমবার দুপুরে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে কান্নায় ভেঙে পড়েন সাংসদ। [TECHTARANGA-POST:8444]তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয়ের সামনে তাঁর গাড়ি আটকে লাঠি ও বন্দুক নিয়ে হামলা চালানো হয়। হামলায় গাড়ির কাচ ভেঙে মিতালী বাগের শরীরে ঢুকে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রায় কাঁদো কাঁদো স্বরে সাংসদ বলেন, “আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, এক জন মহিলার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।” এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকেও তুলোধনা করেছেন তিনি। বর্তমানে আহত সাংসদ হাসপাতালে চিকিৎসাধীন।[TECHTARANGA-POST:8443]অন্যদিকে, বিজেপি এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে তৃণমূলের ‘নাটক’ বলে অভিহিত করেছে। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের পাল্টা দাবি, গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের ওপর রড ও লাঠি নিয়ে হামলা চালিয়েছে।[TECHTARANGA-POST:8429] এই সংঘর্ষে তাঁদের প্রায় ৫০ জন কর্মী আহত এবং ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। নিজেদের ওপর হওয়া হামলার ঘটনা চাপা দিতেই মিতালী বাগ এমন মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি বিজেপির। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে গোঘাটের এই সংঘর্ষ এবং সাংসদ আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা আরামবাগ লোকসভা এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল