Hidden Stories (বাংলা)

স্বপ্নপুরী উদয়পুরে বসছে বিয়ের আসর! ‘বিরোশ’-এর মেগা ওয়েডিং ঘিরে সরগরম বলিউড

বিনোদন ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হতে চলেছে দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের খবরে অফিশিয়াল সিলমোহর দিয়েছেন। অনুরাগীদের দেওয়া নাম ‘বিজয়’ ও ‘রশ্মিকা’-কে মিলিয়ে এই বিয়ের নাম রাখা হয়েছে ‘বিরোশ’ (VIROSH)। ইতিমধ্যেই সপরিবারে বিয়ের গন্তব্য রাজস্থানের উদয়পুরে পৌঁছে গিয়েছেন এই তারকা জুটি।[TECHTARANGA-POST:6720]সূত্রের খবর, উদয়পুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অরাবলী পাহাড়ের কোলে একটি অত্যন্ত সুন্দর ও নির্জন রিসর্টে (ITC Mementos) বিয়ের আসর বসছে। ২৫ থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জমকালো এই বিয়ের উৎসব। জানা গেছে, এই বিয়ের অনুষ্ঠানে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে; এমনকি বিয়ের আসরে ক্যামেরা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।[TECHTARANGA-POST:6727]রবিবার বিমানবন্দরে দু’জনকে আলাদাভাবে দেখা গেলেও তাঁদের পোশাকের ধরনে ছিল দারুণ সামঞ্জস্য। ওয়েস্টার্ন ম্যাচিং আউটফিটে পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা দেন তাঁরা। রশ্মিকার মুখে একরাশ হাসি থাকলেও বিজয়কে কিছুটা গম্ভীরভাবে মাথা নিচু করে থাকতে দেখা গিয়েছে। উদয়পুরে পৌঁছানো মাত্রই তারকা দম্পতিকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়।শোনা যাচ্ছে, এই বিয়েতে আভিজাত্যের কোনো খামতি রাখা হচ্ছে না। যে রিসর্টে তাঁরা থাকছেন, সেখানকার একেকটি রুমের ভাড়া প্রতি রাতে প্রায় ৩৭ থেকে ৫৭ হাজার টাকা। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে মাত্র ৫০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবের নাম। বিয়ের পর ৪ঠা মার্চ হায়দরাবাদে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:6718]রণবীর-আলিয়ার বিয়ের পর ‘বিরোশ’-এর এই বিয়ে নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। বিয়ের আমন্ত্রণপত্রের ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ঘুরে বেড়াচ্ছে।

স্বপ্নপুরী উদয়পুরে বসছে বিয়ের আসর! ‘বিরোশ’-এর মেগা ওয়েডিং ঘিরে সরগরম বলিউড

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার