Hidden Stories (বাংলা)

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ! ২৮ লক্ষ নাম নিয়ে আজই বড় আপডেট; আপনার নাম আছে তো? কীভাবে দেখবেন জেনে নিন

কলকাতা: অপেক্ষার অবসান! আজ বিকেলেই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (SIR Supplementary List)। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তালিকায় প্রায় ২৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। তবে উল্টোদিকে, প্রায় ১০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কাও রয়েছে। আপনার নাম তালিকায় যুক্ত হলো নাকি বাদ গেল, তা যাচাই করার পদ্ধতিগুলো দেখে নিন।[TECHTARANGA-POST:7516]প্রকাশিতব্য সাপ্লিমেন্টারি তালিকায় নামগুলো দুটি ভাগে থাকবে, অ্যাডিশন (Addition): যাঁদের নতুন নাম ভোটার তালিকায় উঠেছে, তাঁদের নাম এই ভাগে থাকবে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের নাম থাকবে এই ভাগে।[TECHTARANGA-POST:7515]আপনি ঘরে বসেই কমিশনের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নাম পরীক্ষা করতে পারেন:১. voters.eci.gov.in ওয়েবসাইটে যান।২. সেখানে পশ্চিমবঙ্গ (West Bengal) এবং ২০২৬ (2026) সাল নির্বাচন করুন।[TECHTARANGA-POST:7505]৩. এরপর 'SIR Supplementary' অপশনে ক্লিক করুন।৪. আপনার এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন।৫. এছাড়া ceowestbengal.wb.gov.in ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমেও তালিকা দেখা যাবে।[TECHTARANGA-POST:7512]যাঁরা অনলাইনে সাবলীল নন, তাঁরা নিচের জায়গাগুলোতে গিয়ে তালিকা দেখে নিতে পারেন:জেলাশাসকের অফিস (DM Office)।এসডিও (SDO) বা এডিএম (ADM) অফিস।আপনার এলাকার সংশ্লিষ্ট বুথেও এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে।[TECHTARANGA-POST:7506]যদি দেখেন আপনার নাম ডিলিশন তালিকায় রয়েছে, তবে ভেঙে পড়ার কিছু নেই। নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আপিল করার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে মোট ১৯টি ট্রাইবুনাল তৈরি করেছে কমিশন। সেখানে আপনি আইনি আবেদন জানাতে পারবেন।

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ! ২৮ লক্ষ নাম নিয়ে আজই বড় আপডেট; আপনার নাম আছে তো? কীভাবে দেখবেন জেনে নিন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার