আজই ‘রেজাল্ট আউট’! আপনি কি আদৌ ভোট দিতে পারবেন? বিকেল ৫টায় ভাগ্য নির্ধারণ করবে কমিশন
কলকাতা: আপনি কি ২৩ এপ্রিল ভোটের লাইনে দাঁড়ানোর যোগ্য? দীর্ঘ টানাপোড়েন আর আইনি লড়াইয়ের পর আজই মিলবে সেই উত্তর। এসআইআর প্রক্রিয়ার পর যে ভোটারদের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে আজ তার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে (প্রথম দফার ভোটের ক্ষেত্রে)। আজ, মঙ্গলবার বিকেল ৫টায় - অর্থাৎ প্রথম দফার ভোটের প্রচার শেষ হওয়ার ঠিক পরই কমিশন প্রকাশ করতে চলেছে সেই বহুল প্রতীক্ষিত ‘যোগ্য’ ভোটারদের তালিকা![TECHTARANGA-POST:8237]২০২৬-এর এই বিধানসভা নির্বাচন নানা কারণেই ঐতিহাসিক। প্রথম দফার ১৫২টি আসনের বহু ভোটারের নাম বিচারাধীন থাকায় এক গভীর ধোঁয়াশা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল, ভোটের নির্দিষ্ট সময় আগে বিধি মেনে তালিকা প্রকাশ করতেই হবে। সেই নির্দেশ মেনেই আজ বিকেলে জানা যাবে, কার নাম উঠল আর কার নাম বাদ পড়ল। একইভাবে দ্বিতীয় দফার ভোটের আগে আগামী ২৭ এপ্রিলও (দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে) এই ধরনের একটি তালিকা প্রকাশিত হবে।[TECHTARANGA-POST:8227]নির্বাচন কমিশন গঠিত প্রাক্তন বিচারপতিদের ট্রাইব্যুনালে অনেক ভোটারকেই নতুন করে তথ্যপ্রমাণ পেশ করতে হয়েছিল। আজকের এই তালিকাটি আসলে সেই ‘ভোটার হওয়ার পরীক্ষা’র ফল! তবে চিন্তার বিষয় একটাই - সাধারণ মানুষ এই তালিকা ঠিক কোথায় দেখতে পাবেন? কমিশনের ওয়েবসাইট নাকি নির্দিষ্ট বুথে এই তালিকা টাঙানো হবে, তা নিয়ে এখনও কমিশনের তরফে স্পষ্ট কোনও নির্দেশিকা মেলেনি।[TECHTARANGA-POST:8212]যাঁদের নাম এই নতুন তালিকায় থাকবে, (বিচারাধীন তালিকার মধ্যে) তাঁরাই কেবল আগামী বৃহস্পতিবার বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। ফলে, আজ বিকেল ৫টার দিকেই চাতক পাখির মতো চেয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ ভোটার।