Hidden Stories (বাংলা)

'ভেবেছিলেন নিস্তার পাবেন?' ব্লক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক্সে নতুন অ্যাকাউন্ট খুলল 'ককরোচ জনতা পার্টি'

নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতির একটি 'কটাক্ষমূলক' মন্তব্যের প্রতিবাদে সোশাল মিডিয়ায় আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক দল 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) এখন দেশজুড়ে তীব্র চর্চার কেন্দ্রবিন্দুতে। বৃহস্পতিবার হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে, জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) থেকে ককরোচ জনতা পার্টির অফিশিয়াল অ্যাকাউন্টটি সম্পূর্ণ মুছে বা সরিয়ে দেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই সোশাল দুনিয়ায় জোর শোরগোল পড়ে যায়। তবে এই ধাক্কার মুখে দমে না গিয়ে, অ্যাকাউন্ট ব্লক হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক্সে নতুন একটি প্রোফাইল খুলে ফের ময়দানে নামল এই প্রতীকী দল।[TECHTARANGA-POST:9354]নতুন এক্স অ্যাকাউন্ট খুলে ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির তরফে দু'টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে। যার একটিতে তারা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছে, "আপনি ভেবেছিলেন আমাদের থেকে নিস্তার পাবেন?"। আর অন্য একটি পোস্টে বিজেপির সঙ্গে নিজেদের সোশাল মিডিয়া ফলোয়ার সংখ্যার তুলনা টেনে তারা কটাক্ষের সুরে লিখেছে, "ঠিক এই কারণেই ওরা আমাদের ব্লক করেছে।"[TECHTARANGA-POST:9353]ওয়াকিবহাল মহলের স্পষ্ট ধারণা, ককরোচ জনতা পার্টির এই তীক্ষ্ণ বিদ্রূপের মূল নিশানা আসলে কেন্দ্রের শাসকদল বিজেপি। এই প্রতীকী দলের মূল এক্স অ্যাকাউন্টটি আচমকা বন্ধ করে দেওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। ডিজিটাল প্ল্যাটফর্মের এই 'সেন্সরশিপ' নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "কেন আমাদের অ্যাকাউন্টটি হুট করে সরিয়ে দেওয়া হলো? এই অ্যাকাউন্ট থেকে কখনও কোনও আপত্তিকর, অন্যায় কিংবা উসকানিমূলক মন্তব্য বা পোস্ট করা হয়নি। আমরা স্রেফ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু তুলে ধরে পোস্ট করছিলাম। তাহলে কেন এই পদক্ষেপ?"[TECHTARANGA-POST:9352]ডিজিটাল দুনিয়ার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সোশাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা উল্কার গতিতে বাড়ছে। বিশেষ করে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার বা অনুগামীর সংখ্যা ইতিমধ্যেই ১২ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ২০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, এই জনপ্রিয়তার নিরিখে খোদ বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম অনুগামীর সংখ্যাকেও পিছনে ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর, সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত বা কোণঠাসা হয়ে এই দলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার চক্রান্ত করা হয়েছে বলে অনুগামীদের একাংশের দাবি। তবে এক্স হ্যান্ডেলে নতুন অ্যাকাউন্ট খুলে এই প্রতীকী দল বুঝিয়ে দিল, ডিজিটাল দুনিয়ায় তাদের কণ্ঠরোধ করা এত সহজ হবে না।

'ভেবেছিলেন নিস্তার পাবেন?' ব্লক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক্সে নতুন অ্যাকাউন্ট খুলল 'ককরোচ জনতা পার্টি'

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার