Hidden Stories (বাংলা)

পশ্চিমবঙ্গ

নবান্নর কড়া ফরমান! ২১ জুন কি ছুটি বাতিল? যোগ দিবসে সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে এবার নজিরবিহীন তৎপরতা রাজ্যে। আগামী ২১ জুন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্তরের কর্মচারীদের জন্য যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ওইদিন নির্ধারিত সময়ে উপস্থিত না থাকলে চলবে না। বিশেষত কলকাতার রেড রোডে আয়োজিত মেগা ইভেন্টে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যে অনুষ্ঠান হবে, তাকে সফল করতেই এই কড়া নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। নবান্নর এই বিজ্ঞপ্তির পর থেকেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।[TECHTARANGA-POST:9984]মুখ্যসচিবের দফতর থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, শুধু স্থায়ী কর্মীই নন, রাজ্য সরকারের সমস্ত অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সড কর্মীদেরও ওইদিন কর্মসূচিতে যোগ দিতে হবে। এমনকি সাম্মানিকের বিনিময়ে যারা কাজ করেন, তারাও এই নির্দেশের আওতাভুক্ত। নির্দেশিকায় জানানো হয়েছে, ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নির্দিষ্ট কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। সরকারি কর্মীদের নিজ নিজ দফতর, আবাসন কিংবা রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে শামিল হওয়ার জন্য কড়া নির্দেশ পাঠানো হয়েছে। একই নিয়ম প্রযোজ্য হবে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও।আর নয় নীল-সাদা, বড়ঞায় গেরুয়া রঙে সরকারি দপ্তরএবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল আকর্ষণ তিলোত্তমা। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার পর থেকেই বিশ্বব্যাপী এই দিনটির গুরুত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি পালন করেন। গত বছর তিনি বিশাখাপত্তনমে থাকলেও, ২০২৪ সালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে যোগাভ্যাস করেছিলেন। তারও আগে ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ইতিহাস গড়েছিলেন প্রধানমন্ত্রী। এবার কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীকে একসাথে যোগাসন করতে দেখা যাবে, যা রাজনৈতিক ও সামাজিক— উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:9959]রবিবারের ওই মেগা কর্মসূচির জন্য রেড রোডে সাজ সাজ রব। প্রশাসনের শীর্ষ স্তরের কর্তারা নির্দেশ দিয়েছেন, ওইদিন সকাল সাড়ে ৬টার মধ্যেই হাজিরা নিশ্চিত করতে হবে। রেড রোডের পাশাপাশি মিলন মেলা প্রাঙ্গনেও বড় জমায়েতের সম্ভাবনা রয়েছে। নবান্নর এই সক্রিয়তা দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, যোগ দিবসকে কেন্দ্র করে বাংলা থেকে এক বড় বার্তা দিতে চাইছে বর্তমান সরকার। তবে ছুটির মেজাজে থাকা সরকারি কর্মীদের একটি বড় অংশকে ওইদিন সকালেই ময়দানে নামতে হচ্ছে বলে সরকারি অন্দরে ফিসফাসও শুরু হয়েছে। আপাতত প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহরকে।

নবান্নর কড়া ফরমান! ২১ জুন কি ছুটি বাতিল? যোগ দিবসে সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার