•
Home দেশ তিন হাজার পেরোল দিল্লির দূষণ! তথ্য লুকোনোর বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি
দেশ

তিন হাজার পেরোল দিল্লির দূষণ! তথ্য লুকোনোর বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি

Share
হিডেন স্টোরিজ নিউজ
৩০০০ পেরিয়েছে দিল্লির দূষণ। ফাইল ছবি
Share

নয়াদিল্লি: দীপাবলির রাত কাটতেই রাজধানীর বায়ুর মান নিয়ে দেশজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। দিল্লির দূষণের মাত্রা সমস্ত রেকর্ড ভেঙে তিন হাজার পার করেছে বলে চাঞ্চল্যকর দাবি তুলেছে আম আদমি পার্টি (আপ)। রবিবার দীপাবলির রাত থেকেই দিল্লির বাতাসে বিষের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের আকাশপাতাল ফারাক সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আপের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই কম দূষণযুক্ত এলাকায় মনিটরিং স্টেশন বসানো হয়েছে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে আসল চিত্র।

রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তের ৫৯টি মনিটরিং স্টেশনের তথ্য অনুযায়ী, ১২টি স্টেশনে বাতাসের মান ছিল ‘সিভিয়ার’ বা গুরুতর এবং ২২টি স্টেশনে তা ‘ভেরি পুওর’ বা খুব খারাপ পর্যায়ে পৌঁছেছিল। আপ নেতা সৌরভ ভরদ্বাজ একটি ছবি সামনে এনে দাবি করেছেন, নগর চৌখণ্ডী এলাকায় একিউআই সোজা পৌঁছে গিয়েছে ৩০৩৬-এ! অথচ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সরকারি পরিসংখ্যান বলছে, দীপাবলির পরের সকালে দিল্লির সামগ্রিক একিউআই ছিল ৪৮৩। তবে বেসরকারি সংস্থাগুলির রিপোর্ট বলছে, সূচক ইতিমধ্যেই হাজার পার করেছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি পালটা আক্রমণ শেনে বিগত ২৫ বছরের আপ-কংগ্রেস জমানার ব্যর্থতার দিকে আঙুল তুলেছে।

আরও পড়ুন: বিধিনিষেধ সত্ত্বেও বিষাক্ত বাতাস দিল্লি জুড়ে!

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের একাধিক শহর ও মুম্বইয়ের কিছু অংশেও দূষণের মাত্রা আড়াইশো ছাড়িয়েছে। এদিকে দেশের পাশাপাশি কলকাতার পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। গত বৃহস্পতিবার যেখানে কলকাতার একিউআই ছিল ৭০ থেকে ৮০-র মধ্যে, সেটাই রবিবার রাত ১টা নাগাদ পৌঁছে যায় প্রায় ৫০০-এর কাছাকাছি। রাত দুটোর রিপোর্ট অনুযায়ী উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে একিউআই রেকর্ড হয় রেকর্ড ৬১০। বাদ যায়নি দক্ষিণ কলকাতাও; বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২ একিউআই রেকর্ড করা হয়েছে। তবে সামান্য স্বস্তির বিষয়, কলকাতার বায়ুর হাল শোচনীয় হলেও দেশের সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় ঠাঁই হয়নি তিলোত্তমার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *