•
Home Top-News ‘চোখ তুলে দেখো না’-র সুর থামল চিরতরে, শোকস্তব্ধ প্রসেনজিৎ-কুমার শানু
Top-Newsবিনোদন

‘চোখ তুলে দেখো না’-র সুর থামল চিরতরে, শোকস্তব্ধ প্রসেনজিৎ-কুমার শানু

Share
Hidden Stories News
প্রয়াত বাবুল বোস। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: এমন কিছু গান থাকে, যেগুলি সময়ের গণ্ডি পেরিয়েও শ্রোতাদের মনে একইভাবে জায়গা ধরে রাখে। আর সেই গানের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে নস্টালজিয়ায় ভাসেন সকলে। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির ‘চোখ তুলে দেখো না’ তেমনই একটি গান। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। পাশাপাশি গানটির সুরও দর্শক-শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সময়ের সঙ্গে ছবির বয়স বেড়েছে, কিন্তু সেই গানের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সেই কালজয়ী গানের সুরকার বাবুল বোস আর নেই। পরিচালক ও গীতিকারের প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন বিশিষ্ট সুরকার। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাবুল বোসের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেতা। তাঁর সুরে বহু জনপ্রিয় গানে দেখা গিয়েছে প্রসেনজিতকে। সমাজমাধ্যমে শোকবার্তায় প্রসেনজিৎ লেখেন, “বাবুল বোস প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একসঙ্গে কাজ করার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-সহ ওনার সুর করা অসংখ্য গান চিরকাল অমর হয়ে থাকবে। ওনার আত্মার শান্তি কামনা করি। পরিবার, পরিজন ও কাছের মানুষদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।” 

আরও পড়ুন: কোরিয়ান সংস্কৃতির ছোঁয়ায় নতুন ছবি! রবি কিষাণকে নিয়ে নতুন ছবি নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা ছবির পাশাপাশি হিন্দি সঙ্গীতজগতেও কাজ করেছেন বাবুল বোস। তাঁর সুরে একাধিক জনপ্রিয় গান তৈরি হয়েছে। বাবুল বোসের সঙ্গে নিজের সঙ্গীতজীবনের শুরুর দিকের স্মৃতি ভাগ করে নিয়েছেন গায়ক কুমার শানু। শোকপ্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন গায়ক। সেখানে নিজের আবেগ ধরে রাখেননি। তাঁর কথায়, বাবুল বোস ছিলেন বড় মাপের একজন বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি মুম্বইয়ের হিন্দি সঙ্গীতজগতেও নিজের জায়গা তৈরি করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে-র পর সঙ্গীতজগতে একটা শূন্যতা তৈরি হয়েছিল। তারপর বাংলা থেকে উঠে এসে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন বাবুল বোস। 

কুমার শানুর নিজের সঙ্গীতজীবনের শুরুতেও বাবুল বোসের বড় ভূমিকা ছিল। গায়ক জানান, “বাংলাতে তো প্রথম আমার গান ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’, আমার শুরুয়াত ওঁর হাত ধরেই হয়েছিল। এটা আমাদের বাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য একটা বিরাট ক্ষতি। আমি ওঁর আত্মার শান্তি কামনা করছি।” 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *