•
Home বিনোদন ‘পঞ্চায়েত ৫’-এ প্রেমের জেরেই বিপাকে সচিবজি! ট্রেলারে নতুন কী চমক?
বিনোদন

‘পঞ্চায়েত ৫’-এ প্রেমের জেরেই বিপাকে সচিবজি! ট্রেলারে নতুন কী চমক?

Share
Hidden Stories News
রিঙ্কির সঙ্গে বিয়ের পিঁড়িতে সচিবজি? কী বলছে ট্রেলার? ছবি: সংগৃহীত
Share

মুম্বই: অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রামের সহজ-সরল জীবনযাপন, রাজনৈতিক টানাপোড়েন সবকিছুই দর্শকের বেশ পছন্দের। চারটি সফল মরশুমের পর এবার পঞ্চমবার পর্দায় ফিরছে সবিবজি ও তাঁর ফুলেরা-পরিবার। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘পঞ্চায়েত ৫’। ইতিমধ্যেই সিরিজ ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। প্রকাশ্যে এল ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার। 

চতুর্থ সিজনের শেষে ফুলেরা গ্রামের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল। ভোটে জিতে প্রধানের আসনে বসেছে ভূষণের স্ত্রী ক্রান্তিদেবী। নতুন দায়িত্ব পেয়ে ভূষণ যে অভিষেক ও চন্দনকে সহজে রেহাই দেবে না, তার ইঙ্গিত মিলেছে ট্রেলারেই। নানা অছিলায় দু’জনকে ব্যস্ত রাখছে সে। তার সঙ্গে যোগ দিয়েছে স্ত্রী ক্রান্তিদেবীও। পঞ্চায়েত অফিসে কাজের চাপ বাড়ানো থেকে শুরু করে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। তাঁদের ফরমানে রীতিমতো নাজেহাল সচিবজি। এমন পরিস্থিতিতে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবতে শুরু করে সে।

আরও পড়ুন: ২০২৬-এই ফিরছে সচিবজি! কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’?

কিন্তু অভিষেকের ব্যক্তিগত জীবনেও নতুন ঝড় উঠতে চলেছে। রিঙ্কির সঙ্গে তার সম্পর্কের কথা ভূষণ জানতে পেরে যায়। আর সেই খবর পৌঁছে যায় রিঙ্কির বাবা, প্রাক্তন প্রধানজির কাছেও। এরপরই অভিষেকের কপালে জোটে চড়। তবে এত কিছুর পরেও রিঙ্কিকে বিয়ে করার ইচ্ছা থেকে সরে আসতে নারাজ সচিবজি। এবার প্রশ্ন, মেয়ের পছন্দ মেনে নেবেন কি প্রাক্তন প্রধানজি? নাকি অভিষেক-রিঙ্কির প্রেমের পথে অপেক্ষা করছে আরও বাধা? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩ ডিসেম্বর। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *