•
Home Top-News কৃষ্ণনগরের নার্সিংহোমে শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা
Top-Newsপশ্চিমবঙ্গ

কৃষ্ণনগরের নার্সিংহোমে শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা

Share
কৃষ্ণনগরে নার্সিংহোমের সামনে জটলা। নিজস্ব ছবি
Share

কৃষ্ণনগর: নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাত কন্যাসন্তানের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। চিকিৎসার চরম গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মৃত শিশুর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা। 

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ওই নার্সিংহোমের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে সন্তানহারা পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন মণ্ডলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রসবের জন্য গত বৃহস্পতিবার শহরের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান হয়েছিল। 

সে দিনই তিনি একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে খুশির হাওয়া বইছিল মণ্ডল পরিবারে। কিন্তু সেই আনন্দ যে মাত্র পাঁচ দিনের মাথায় এমন মর্মান্তিক শোকে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে হঠাৎই তাঁদের জানানো হয় যে, দুধ বা খাবার খাওয়ানোর সময় গলায় আটকে গিয়ে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ মৃত শিশুর বাবা সায়ন মণ্ডল ও তাঁর আত্মীয়েরা। 

আরও পড়ুন : জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু একরত্তির! শোকের ছায়া বারাসতে

তাঁদের বিস্ফোরক অভিযোগ, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা নার্সিংহোম কর্তৃপক্ষ আগে থেকে পরিবারকে কিছুই জানায়নি। এমনকী, মৃত্যুর পরও গোটা বিষয়টি আড়াল করার এবং ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত নার্সিংহোমের ভিতরে থাকা শিশুটির মায়ের কাছ থেকেই আসল খবর জানতে পারেন পরিবারের সদস্যেরা।

মৃত শিশুর পরিবারের দাবি, ভোর থেকেই সদ্যোজাতটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। প্রসূতি মা এবং পরিবারের লোকজন বারবার নার্স ও কর্তব্যরত কর্মীদের কাছে কাকুতিমিনতি করা সত্ত্বেও কোনও চিকিৎসক শিশুটিকে দেখতে আসেননি। 

দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়ে থাকার ফলেই একরত্তি প্রাণটি নিভে গিয়েছে বলে অভিযোগ। চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার এই অভিযোগ তুলে নার্সিংহোমের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিজনেরা। শুরু হয় তীব্র বচসা ও তুলকালাম।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে গাফিলতির অভিযোগ অস্বীকার করে খাবার আটকেই মৃত্যুর তত্ত্ব খাড়া করা হয়েছে। 

তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং জেলা স্বাস্থ্য দফতরের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শহরের বেসরকারি চিকিৎসা পরিষেবার মান ও নজরদারি নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।কৃষ্ণনগর: নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাত কন্যাসন্তানের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। চিকিৎসার চরম গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মৃত শিশুর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা। 

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে সন্তানহারা পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন মণ্ডলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রসবের জন্য গত বৃহস্পতিবার শহরের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান হয়েছিল। 

সে দিনই তিনি একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে খুশির হাওয়া বইছিল মণ্ডল পরিবারে। কিন্তু সেই আনন্দ যে মাত্র পাঁচ দিনের মাথায় এমন মর্মান্তিক শোকে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে হঠাৎই তাঁদের জানানো হয় যে, দুধ বা খাবার খাওয়ানোর সময় গলায় আটকে গিয়ে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ মৃত শিশুর বাবা সায়ন মণ্ডল ও তাঁর আত্মীয়েরা। 

তাঁদের বিস্ফোরক অভিযোগ, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা নার্সিংহোম কর্তৃপক্ষ আগে থেকে পরিবারকে কিছুই জানায়নি। এমনকী, মৃত্যুর পরও গোটা বিষয়টি আড়াল করার এবং ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত নার্সিংহোমের ভিতরে থাকা শিশুটির মায়ের কাছ থেকেই আসল খবর জানতে পারেন পরিবারের সদস্যেরা।

মৃত শিশুর পরিবারের দাবি, ভোর থেকেই সদ্যোজাতটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। প্রসূতি মা এবং পরিবারের লোকজন বারবার নার্স ও কর্তব্যরত কর্মীদের কাছে কাকুতিমিনতি করা সত্ত্বেও কোনও চিকিৎসক শিশুটিকে দেখতে আসেননি। 

দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়ে থাকার ফলেই একরত্তি প্রাণটি নিভে গিয়েছে বলে অভিযোগ। চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার এই অভিযোগ তুলে নার্সিংহোমের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিজনেরা। শুরু হয় তীব্র বচসা ও তুলকালাম।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে গাফিলতির অভিযোগ অস্বীকার করে খাবার আটকেই মৃত্যুর তত্ত্ব খাড়া করা হয়েছে। 

তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং জেলা স্বাস্থ্য দফতরের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শহরের বেসরকারি চিকিৎসা পরিষেবার মান ও নজরদারি নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *