•
Home Top-News মৃত্যুর পর সম্পত্তি যাবে তামিলনাড়ুর মানুষের হাতে! কেন এমন সিদ্ধান্ত রজনীকান্তের?
Top-Newsবিনোদন

মৃত্যুর পর সম্পত্তি যাবে তামিলনাড়ুর মানুষের হাতে! কেন এমন সিদ্ধান্ত রজনীকান্তের?

Share
Hidden Stories News
সাধারণ মানুষের জন্য মানবিক রজনীকান্ত। ছবি: সংগৃহীত
Share

চেন্নাই: চার দশক ধরে অভিনয় জগতে নিজের দাপট ধরে রেখেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। দীর্ঘ সময় ধরে তামিল ছবির দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। সেই দর্শকদের প্রতিই কৃতজ্ঞতা জানাতে বিশেষ উদ্যোগ নিলেন তিনি। একসময় বাসের কন্ডাকটর ছিলেন। কিন্তু আজ তাঁর নামের পাশে জুড়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। তবে নিজের মৃত্যুর পর সেই সম্পত্তি পরিবারের হাতে তুলে দিতে চান না অভিনেতা। বরং তাঁর ইচ্ছা, নিজের সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগুক। 

সম্প্রতি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কিন্তু কেন এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন তিনি? এর নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রজনীকান্তের রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জমির উপর তৈরি ১৯৮৯ সালে এই ভবনটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরেই এটি অভিনেতার নানা সামাজিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। ওই সময় দুর্গত মানুষ এবং ত্রাণকর্মীদের জন্য এই ভবনে আশ্রয় দিয়েছিলেন রজনীকান্ত। পাশাপাশি, ভক্তদের সঙ্গেও সেখানে বহুবার বৈঠক করেছেন তিনি। তবে একসময় ভবনটি ভেঙে তিনতারা হোটেল তৈরির পরিকল্পনা হবে বলেও জানানো হয়েছিল। তবে এখনও কোদামবাক্কামে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রাঘবেন্দ্র মণ্ডপম।

আরও পড়ুন: ব্যাটম্যানের পর এবার জেমস বন্ড! ০০৭-এর ভূমিকায় রবার্ট প্যাটিনসন

রজনীকান্তের বক্তব্য অনুযায়ী, “আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যাঁরা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।” 


কেন এমন সিদ্ধান্ত নিলেন রজনীকান্ত? ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন, টিকিটের দাম যতই হোক, তামিলনাড়ুর মানুষ বরাবরই তাঁর ছবি দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছেন। তাঁদের সেই ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতি হিসেবে সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করতে চান তিনি। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *