প্রকাশ্যে এল টানটান থ্রিলার ‘দায়রা’-র ট্রেলার। এক নৃশংস জুবানাইল অপরাধকে কেন্দ্র করে সরাসরি মুখোমুখি করিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারন। একদিকে আইনের কঠিন শাসন, অন্যদিকে সংবেদনশীলতার দ্বৈরথ—ট্রেলার জুড়েই রইল গা ছমছমে আবহ।
নাবালকদের অপরাধের ক্ষেত্রে বিচারের সীমা ঠিক কোথায়? ট্রেলারে ধরা পড়ল সেই অস্বস্তিকর প্রশ্নগুলো।কারিনার দৃঢ় উপস্থিতি আর পৃথ্বীরাজের আপসহীন ব্যক্তিত্বের টক্কর তৈরি করেছে এক রুদ্ধশ্বাস আবহ। রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক নিখুঁত মেলবন্ধন দেখা গেলো মেঘনা গুলজার পরিচালিত 'দায়রা'-র ট্রেলারে।
সত্যের সন্ধান কি মিলবে, নাকি দায়রার জটিল বেড়াজালে ঢাকা পড়ে যাবে আসল ঘটনা? আগামী ১৮ সেপ্টেম্বর রিলিজের অপেক্ষায় রহস্যের এই নতুন অধ্যায়।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন