Hidden Stories (বাংলা)
Author Ads 1

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


Author Ads 2

ঘুমের মধ্যেই স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ! রক্তারক্তির পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ

চাকদহ: বিবাহবহির্ভূত সম্পর্কের গভীর সন্দেহ, আর তা থেকেই মধ্যরাতে ঘটে গেল এক হাড়হিম করা নৃশংস কাণ্ড। স্ত্রীর পরকীয়ার আশঙ্কায় হিংসার বশে ঘুমন্ত স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে কোপ বসাল স্বামী। রক্তে ভেসে গেল পুরো ঘর। তবে এখানেই শেষ নয়, স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে কোথাও পালিয়ে না গিয়ে সোজা চাকদহ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করল অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার পাবনা কলোনি এলাকায়। খবর ছড়াতেই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম গণেশ পোদ্দার এবং তাঁর জখম স্ত্রী বীণা পোদ্দার। এলাকার এক যুবকের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে—এই সন্দেহে দীর্ঘদিন ধরেই ওই দম্পতির মধ্যে মারাত্মক অশান্তি চলছিল। বুধবার রাতে গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে বিশেষ অনুষ্ঠানের পর পারিবারিক বিবাদ চরম আকার ধারণ করে। রাত গভীর হলে বীণা দেবী ঘুমিয়ে পড়ামাত্রই ধারালো অস্ত্র এনে তাঁর গলায় ও চোখের নিচে একাধিক কোপ মারে গণেশ। মর্মান্তিক ওই আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। অন্যদিতে অভিযুক্ত গণেশ নিজেই থানায় গিয়ে অপরাধ স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।[TECHTARANGA-POST:11361]হিডেন স্টোরিজ নিউজ

ঘুমের মধ্যেই স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ! রক্তারক্তির পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ
Author Ads 3
Author Ads 8