Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কোভিড রিপোর্টে কারচুপির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬
কোভিড রিপোর্টে কারচুপির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ
ছবি সংগৃহীত

রাজনৈতিক পালাবদলের পর থেকেই বেশ চাপে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। এবার কোভিড টেস্টে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ উঠল অভিষেকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নাম রয়েছে  তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার, একাধিক প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকের। 


অভিযোগে দাবি করা হয়েছে, কোভিড অতিমারির সময়ে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার সাতটি বিধানসভায় ‘কোভিড মেগা টেস্ট ড্রাইভ’ এবং ‘ডক্টরস অন হুইলস’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর এতেই নাকি ব্যাপক অনিয়ম হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, প্রশিক্ষণহীন আশাকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করানো হয়েছিল, যা আইসিএমআরের নির্দেশিকার পরিপন্থী। পাশাপাশি, বহু ক্ষেত্রে করোনা আক্রান্তদের রিপোর্ট ইচ্ছাকৃতভাবে নেগেটিভ দেখানো হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে। অভিজিৎ দাসের দাবি, ২০২২ সালের ১২ জানুয়ারি একদিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল, যা আদতে ভুয়ো। তাঁর অভিযোগ, এই ভুল রিপোর্টের জেরে বহু আক্রান্ত ব্যক্তি যথাযথ চিকিৎসা পাননি এবং তাঁদের জীবন ঝুঁকির মুখে পড়ে।


এছাড়াও ‘ডক্টরস অন হুইলস’ প্রকল্পে ব্যবহৃত বিপুল সংখ্যক করোনা পরীক্ষার কিট কোথা থেকে এল, কীভাবে তার অনুমোদন মিলল এবং সেই প্রকল্পে অর্থের উৎস কী ছিল, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন ববি। এই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়-সহ মোট ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন জানানো হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

বিষয় : Abhishek Banerjee Trinamool Congress

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


কোভিড রিপোর্টে কারচুপির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image
রাজনৈতিক পালাবদলের পর থেকেই বেশ চাপে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। এবার কোভিড টেস্টে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ উঠল অভিষেকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নাম রয়েছে  তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার, একাধিক প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকের। অভিযোগে দাবি করা হয়েছে, কোভিড অতিমারির সময়ে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার সাতটি বিধানসভায় ‘কোভিড মেগা টেস্ট ড্রাইভ’ এবং ‘ডক্টরস অন হুইলস’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর এতেই নাকি ব্যাপক অনিয়ম হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, প্রশিক্ষণহীন আশাকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করানো হয়েছিল, যা আইসিএমআরের নির্দেশিকার পরিপন্থী। পাশাপাশি, বহু ক্ষেত্রে করোনা আক্রান্তদের রিপোর্ট ইচ্ছাকৃতভাবে নেগেটিভ দেখানো হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে। অভিজিৎ দাসের দাবি, ২০২২ সালের ১২ জানুয়ারি একদিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল, যা আদতে ভুয়ো। তাঁর অভিযোগ, এই ভুল রিপোর্টের জেরে বহু আক্রান্ত ব্যক্তি যথাযথ চিকিৎসা পাননি এবং তাঁদের জীবন ঝুঁকির মুখে পড়ে।এছাড়াও ‘ডক্টরস অন হুইলস’ প্রকল্পে ব্যবহৃত বিপুল সংখ্যক করোনা পরীক্ষার কিট কোথা থেকে এল, কীভাবে তার অনুমোদন মিলল এবং সেই প্রকল্পে অর্থের উৎস কী ছিল, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন ববি। এই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়-সহ মোট ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন জানানো হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত