Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দক্ষিণে স্বস্তির ইঙ্গিত, উত্তরে বাড়ছে বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬
দক্ষিণে স্বস্তির ইঙ্গিত, উত্তরে বাড়ছে বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?
ছবি সংগৃহীত

এই রোদ, এই বৃষ্টি! গত কয়েকদিন আবহাওয়ার এমনই খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তবে এবার অবিরাম বর্ষণের পর অবশেষে মিলতে চলেছে খানিকটা স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। তবে বর্ষা এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। বরং নিম্নচাপের প্রভাবে এবার বৃষ্টির প্রবণতা বাড়বে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে দক্ষিণের আবহাওয়ার আরও উন্নতি হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।

হাওয়া দফতর জানিয়েছে, দিঘা ও হলদিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই  স্থলভাগে প্রবেশ করছে। এরপর সেটি ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হবে। এই সময় উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর বড় কোনও ঝড়বৃষ্টির সতর্কতা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে ছবিটা একেবারে উল্টো। মঙ্গলবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।


এদিকে, নিম্নচাপের জেরে সমুদ্রও থাকবে উত্তাল। তাই মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ থাকার পাশপাশি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

বিষয় : West Bengal Weather Weather Update Alipore Weather Office

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


দক্ষিণে স্বস্তির ইঙ্গিত, উত্তরে বাড়ছে বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image
এই রোদ, এই বৃষ্টি! গত কয়েকদিন আবহাওয়ার এমনই খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তবে এবার অবিরাম বর্ষণের পর অবশেষে মিলতে চলেছে খানিকটা স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। তবে বর্ষা এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। বরং নিম্নচাপের প্রভাবে এবার বৃষ্টির প্রবণতা বাড়বে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে দক্ষিণের আবহাওয়ার আরও উন্নতি হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।হাওয়া দফতর জানিয়েছে, দিঘা ও হলদিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই  স্থলভাগে প্রবেশ করছে। এরপর সেটি ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হবে। এই সময় উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর বড় কোনও ঝড়বৃষ্টির সতর্কতা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে ছবিটা একেবারে উল্টো। মঙ্গলবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।এদিকে, নিম্নচাপের জেরে সমুদ্রও থাকবে উত্তাল। তাই মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ থাকার পাশপাশি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত