Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নবান্নের পর এবার বিকাশ ভবনেও গেরুয়া ছোঁয়া! বদলাচ্ছে ফলকের রং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬
নবান্নের পর এবার বিকাশ ভবনেও গেরুয়া ছোঁয়া! বদলাচ্ছে ফলকের রং
ছবি সংগৃহীত

এবার নবান্নের পথেই হাঁটতে চলেছে বিকাশ ভবনও। বদলাচ্ছে ভবনের নামফলকের রং। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। ভবনের বাইরের রং নীল-সাদা থাকলেও খুব দ্রুত গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে। তবে এবার প্রশ্ন উঠছে, পরবর্তী ক্ষেত্রে কি ভবনের রংও বদলাবে?

বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলায় পরিবর্তনের হাওয়া। একের পর এক সরকারি ভবনেও দেখা যাচ্ছে নতুন রঙের ছোঁয়া। এর আগেই নবান্নের নামফলকের নীল-সাদা বদলে গেরুয়া করা হয়েছিল। এবার বিকাশ ভবনেও দেখা যাচ্ছে একই ছবি। ইতিমধ্যেই বিকাশ ভবনের ফলক পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে আপাতত শুধু নামফলকের রং বদলানো হবে। ভবনের বাইরের রং আগের মতোই নীল-সাদা থাকবে। তবে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে যে ভবিষ্যতে ভবনের রংও পরিবর্তন করা হতে পারে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এটি দ্বিতীয় বড় প্রশাসনিক ভবন, যেখানে ফলকের রং বদল করা হচ্ছে। 


উল্লেখ্য, প্রশাসনিক ভবন ছাড়াও নতুন সরকার ইতিমধ্যেই সরকারি স্কুলের ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্তও জানিয়েছে। ২০২২ সালে চালু হওয়া নীল-সাদা ইউনিফর্মের পরিবর্তে পুরনো রং ফিরিয়ে আনার কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াডের ইউনিফর্মেও গোলাপি-কমলার সংমিশ্রণে নতুন রঙের ছোঁয়া আনা হচ্ছে।

বিষয় : Nabanna Saffron Bikash Bhavan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


নবান্নের পর এবার বিকাশ ভবনেও গেরুয়া ছোঁয়া! বদলাচ্ছে ফলকের রং

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image
এবার নবান্নের পথেই হাঁটতে চলেছে বিকাশ ভবনও। বদলাচ্ছে ভবনের নামফলকের রং। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। ভবনের বাইরের রং নীল-সাদা থাকলেও খুব দ্রুত গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে। তবে এবার প্রশ্ন উঠছে, পরবর্তী ক্ষেত্রে কি ভবনের রংও বদলাবে?বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলায় পরিবর্তনের হাওয়া। একের পর এক সরকারি ভবনেও দেখা যাচ্ছে নতুন রঙের ছোঁয়া। এর আগেই নবান্নের নামফলকের নীল-সাদা বদলে গেরুয়া করা হয়েছিল। এবার বিকাশ ভবনেও দেখা যাচ্ছে একই ছবি। ইতিমধ্যেই বিকাশ ভবনের ফলক পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে আপাতত শুধু নামফলকের রং বদলানো হবে। ভবনের বাইরের রং আগের মতোই নীল-সাদা থাকবে। তবে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে যে ভবিষ্যতে ভবনের রংও পরিবর্তন করা হতে পারে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এটি দ্বিতীয় বড় প্রশাসনিক ভবন, যেখানে ফলকের রং বদল করা হচ্ছে। উল্লেখ্য, প্রশাসনিক ভবন ছাড়াও নতুন সরকার ইতিমধ্যেই সরকারি স্কুলের ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্তও জানিয়েছে। ২০২২ সালে চালু হওয়া নীল-সাদা ইউনিফর্মের পরিবর্তে পুরনো রং ফিরিয়ে আনার কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াডের ইউনিফর্মেও গোলাপি-কমলার সংমিশ্রণে নতুন রঙের ছোঁয়া আনা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত