Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বদলে গেল জয়েন্টের গুরুত্বপূর্ণ নিয়ম! পড়ুয়াদের আপত্তিতে টনক নড়ল বোর্ডের, জারি হল নতুন বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
বদলে গেল জয়েন্টের গুরুত্বপূর্ণ নিয়ম! পড়ুয়াদের আপত্তিতে টনক নড়ল বোর্ডের, জারি হল নতুন বিজ্ঞপ্তি
বড় বদল রাজ্য জয়েন্ট কাউন্সিলিং প্রক্রিয়ায়। ফাইল ছবি

কলকাতা: ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কোর্সে ভর্তির প্রক্রিয়ায় বড়সড় স্বস্তির খবর দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি ও স্বার্থের কথা মাথায় রেখে নিজেদের আগের নির্দেশিকা সংশোধন করে নিল বোর্ড কর্তৃপক্ষ। রবিবার প্রকাশিত নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে যাঁরা ইতিমধ্যেই মূল 'সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিং' প্রক্রিয়ার মাধ্যমে কোনও কলেজে ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরাও এবার অংশ নিতে পারবেন 'কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং'-এ।

গত ২৭ আগস্ট প্রকাশিত বোর্ডের আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, মূল প্রক্রিয়ায় ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারা আর ডিসেন্ট্রালাইজড পর্বে বসতে পারবেন না; কেবল আসন না-পাওয়া কিংবা দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে আবেদনকারীরাই এই সুযোগ পাবেন। বোর্ডের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়, কারণ অনেকেই নিজের পছন্দের কলেজ বা শাখায় শেষ সুযোগ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের অনুরোধ ও আপত্তির প্রেক্ষিতে তৎপর হয় বোর্ড। দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে নিয়ম সংশোধনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের তরফে জানানো হয়েছে, সংশোধিত নির্দেশিকার বিশদ তথ্য ও নতুন সময়সূচি খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসির ফাঁকা আসনগুলি পূরণে স্বচ্ছতা আনতেই কলেজ স্তরের অফলাইন কাউন্সেলিং সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তার বদলে গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যেখানে এ বার ইতিমধ্যে ভর্তি হওয়া প্রার্থীরাও নিজেদের কলেজ ও শাখা বদলের সুযোগ পাবেন।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews HiddenStoriesNews WBJEE WBJEECounselling EngineeringAdmission DecentralizedCounselling EducationNewsBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ৩০ আগস্ট ২০২৬


বদলে গেল জয়েন্টের গুরুত্বপূর্ণ নিয়ম! পড়ুয়াদের আপত্তিতে টনক নড়ল বোর্ডের, জারি হল নতুন বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কোর্সে ভর্তির প্রক্রিয়ায় বড়সড় স্বস্তির খবর দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি ও স্বার্থের কথা মাথায় রেখে নিজেদের আগের নির্দেশিকা সংশোধন করে নিল বোর্ড কর্তৃপক্ষ। রবিবার প্রকাশিত নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে যাঁরা ইতিমধ্যেই মূল 'সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিং' প্রক্রিয়ার মাধ্যমে কোনও কলেজে ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরাও এবার অংশ নিতে পারবেন 'কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং'-এ।গত ২৭ আগস্ট প্রকাশিত বোর্ডের আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, মূল প্রক্রিয়ায় ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারা আর ডিসেন্ট্রালাইজড পর্বে বসতে পারবেন না; কেবল আসন না-পাওয়া কিংবা দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে আবেদনকারীরাই এই সুযোগ পাবেন। বোর্ডের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়, কারণ অনেকেই নিজের পছন্দের কলেজ বা শাখায় শেষ সুযোগ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের অনুরোধ ও আপত্তির প্রেক্ষিতে তৎপর হয় বোর্ড। দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে নিয়ম সংশোধনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।বোর্ডের তরফে জানানো হয়েছে, সংশোধিত নির্দেশিকার বিশদ তথ্য ও নতুন সময়সূচি খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসির ফাঁকা আসনগুলি পূরণে স্বচ্ছতা আনতেই কলেজ স্তরের অফলাইন কাউন্সেলিং সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তার বদলে গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যেখানে এ বার ইতিমধ্যে ভর্তি হওয়া প্রার্থীরাও নিজেদের কলেজ ও শাখা বদলের সুযোগ পাবেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত