Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সপ্তাহান্তে ৭ ঘণ্টার রেল ব্লক! বাতিল একাধিক লোকাল, কোন কোন ট্রেনে প্রভাব? রইল সম্পূর্ণ তালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
সপ্তাহান্তে ৭ ঘণ্টার রেল ব্লক! বাতিল একাধিক লোকাল, কোন কোন ট্রেনে প্রভাব? রইল সম্পূর্ণ তালিকা
ছবি সংগৃহীত

কলকাতাঃ সপ্তাহান্তে রেল পরিষেবায় এল বড়সড় পরিবর্তন। শনিবার গভীর রাত থেকে শিয়ালদহ ডিভিশনে একাধিক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। প্রায় সাত ঘণ্টা ধরে চলবে সেই কাজ। ফলে ওই সময় বেশ কয়েকটি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিছু ট্রেনের ক্ষেত্রে বদল করা হয়েছে যাত্রাপথও। একঝলকে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল? 


রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ আগস্ট শনিবার রাত ১২টা থেকে ৩০ আগস্ট রবিবার সকাল ৭টা পর্যন্ত এই কাজ চলবে। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলের কাজও রয়েছে এই তালিকায়। এর জেরে শিয়ালদহ-হাবড়া শাখায় চারটি লোকাল বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলি হল ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন, ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। কল্যাণী সীমান্তের দিকের যাত্রীদের জন্যও রয়েছে পরিবর্তন। চলবে না ৩১৩১৩ আপ এবং ৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল। একইসঙ্গে শিয়ালদহ-ডানকুনি শাখার ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন লোকালও বাতিল থাকবে। রানাঘাট শাখাতেও পরিষেবা কমবে। ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল নির্ধারিত সময়ে চলবে না।


এছাড়াও বদলেছে লালগোলা-শিয়ালদহ লোকালের পরিষেবা। ৩০ আগস্ট ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল সেদিন চলবে দমদম পর্যন্তই। রেলের তরফে জানানো হয়েছে, কাজ চলাকালীন যাত্রী পরিষেবায় যাতে যতটা সম্ভব কম প্রভাব পড়ে, তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। শিয়ালদহ স্টেশনেও ট্রেন বাতিল ও পরিষেবায় পরিবর্তন নিয়ে নিয়মিত ঘোষণা করা হবে।

বিষয় : Train Sealdah

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


সপ্তাহান্তে ৭ ঘণ্টার রেল ব্লক! বাতিল একাধিক লোকাল, কোন কোন ট্রেনে প্রভাব? রইল সম্পূর্ণ তালিকা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সপ্তাহান্তে রেল পরিষেবায় এল বড়সড় পরিবর্তন। শনিবার গভীর রাত থেকে শিয়ালদহ ডিভিশনে একাধিক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। প্রায় সাত ঘণ্টা ধরে চলবে সেই কাজ। ফলে ওই সময় বেশ কয়েকটি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিছু ট্রেনের ক্ষেত্রে বদল করা হয়েছে যাত্রাপথও। একঝলকে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল? রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ আগস্ট শনিবার রাত ১২টা থেকে ৩০ আগস্ট রবিবার সকাল ৭টা পর্যন্ত এই কাজ চলবে। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলের কাজও রয়েছে এই তালিকায়। এর জেরে শিয়ালদহ-হাবড়া শাখায় চারটি লোকাল বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলি হল ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন, ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। কল্যাণী সীমান্তের দিকের যাত্রীদের জন্যও রয়েছে পরিবর্তন। চলবে না ৩১৩১৩ আপ এবং ৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল। একইসঙ্গে শিয়ালদহ-ডানকুনি শাখার ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন লোকালও বাতিল থাকবে। রানাঘাট শাখাতেও পরিষেবা কমবে। ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল নির্ধারিত সময়ে চলবে না।এছাড়াও বদলেছে লালগোলা-শিয়ালদহ লোকালের পরিষেবা। ৩০ আগস্ট ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল সেদিন চলবে দমদম পর্যন্তই। রেলের তরফে জানানো হয়েছে, কাজ চলাকালীন যাত্রী পরিষেবায় যাতে যতটা সম্ভব কম প্রভাব পড়ে, তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। শিয়ালদহ স্টেশনেও ট্রেন বাতিল ও পরিষেবায় পরিবর্তন নিয়ে নিয়মিত ঘোষণা করা হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত