Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘গীতগোবিন্দ’-এ হঠাৎ সিজেপি! মঞ্চে চন্দ্রবিন্দুর নতুন লিরিক্স ঘিরে কেন তুমুল চর্চা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘গীতগোবিন্দ’-এ হঠাৎ সিজেপি! মঞ্চে চন্দ্রবিন্দুর নতুন লিরিক্স ঘিরে কেন তুমুল চর্চা?
ছবি সংগৃহীত

একই গান, কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে তার কথা। আর লিরিক্সের এই বদলেই বারবার ধরা পড়েছে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর জনপ্রিয় ‘গীতগোবিন্দ’ আবারও নতুন লিরিক্সে শিরোনামে। এ বার গানের কথায় জায়গা করে নিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি।


সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য এবং উপল সেনগুপ্তকে গানের এই নতুন সংস্করণ পরিবেশন করতে দেখা যায়। মূল সুর ঠিক রেখেই বদলে দেওয়া হয় কয়েকটি লাইন। নতুন কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। হাততালির পাশাপাশি সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। গানের যে অংশটি নতুন করে গাওয়া হয়েছে, সেখানে শোনা যায় - ‘তুমি আমার ককরোচ পার্টি/রাজনীতিতে ঝাঁটার কাঠি/তুমি আমার ককরোচ পার্টি/জাগ্রত আর জমজমাটি/তুমি আমার ককরোচ পার্টি/লাবণ্যময় ঝগড়াঝাঁটি/ তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ আর এই নতুন লাইনকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। কারণ ‘গীতগোবিন্দ’ চন্দ্রবিন্দুর এমন একটি গান, যার কথায় আগেও রাজনীতির ছাপ পড়েছে। কবি জয়দেবের ‘গীতগোবিন্দ’-এর নাম ও আবহকে আশ্রয় করে তৈরি এই গানটি আদতে চন্দ্রিল ভট্টাচার্যের লেখা এক ব্যতিক্রমী প্রেমের গান। কিন্তু পরবর্তীকালে সেই গানের কিছু অংশই হয়ে উঠেছে সমকালীন রাজনৈতিক রসিকতার জায়গা।


উল্লেখ্য, এক সময়ে গানের ওই অংশে ছিল, ‘তুমিই আমার সিপিএম/তুমিই আমার এটিএম/তুমি আমার সিরিজ প্রেমের শেষটা।’ পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে সেই কথাতেও এসেছে পরিবর্তন। তৃণমূলের আমলে শোনা গিয়েছিল, ‘তুমি আমার তৃণমূল/তুমি আমার টোপাকুল/তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ এছাড়াও এসআইআর নিয়ে বিতর্কের সময় গানের কথায় এসেছিল—‘তুমি আমার এসআইআর/ কোরো নাকো পগারপার…।’ এ বার সেই তালিকায় নতুন সংযোজন সিজেপি। ফলে ‘গীতগোবিন্দ’ যেন সময়ের সঙ্গে সঙ্গে নিজের কথাই পাল্টে নিচ্ছে। তবে সিপিএম, তৃণমূল, এসআইআর সব বিষয় নিয়ে লিরিক্স বদলালেও বিজেপির নাম এখনও এই ধারার গানে শোনা যায়নি। সেটি কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে কোনও সচেতন অবস্থান? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিষয় : Cockroach Janata Party Entertainment song

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬


‘গীতগোবিন্দ’-এ হঠাৎ সিজেপি! মঞ্চে চন্দ্রবিন্দুর নতুন লিরিক্স ঘিরে কেন তুমুল চর্চা?

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
একই গান, কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে তার কথা। আর লিরিক্সের এই বদলেই বারবার ধরা পড়েছে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর জনপ্রিয় ‘গীতগোবিন্দ’ আবারও নতুন লিরিক্সে শিরোনামে। এ বার গানের কথায় জায়গা করে নিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি।সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য এবং উপল সেনগুপ্তকে গানের এই নতুন সংস্করণ পরিবেশন করতে দেখা যায়। মূল সুর ঠিক রেখেই বদলে দেওয়া হয় কয়েকটি লাইন। নতুন কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। হাততালির পাশাপাশি সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। গানের যে অংশটি নতুন করে গাওয়া হয়েছে, সেখানে শোনা যায় - ‘তুমি আমার ককরোচ পার্টি/রাজনীতিতে ঝাঁটার কাঠি/তুমি আমার ককরোচ পার্টি/জাগ্রত আর জমজমাটি/তুমি আমার ককরোচ পার্টি/লাবণ্যময় ঝগড়াঝাঁটি/ তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ আর এই নতুন লাইনকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। কারণ ‘গীতগোবিন্দ’ চন্দ্রবিন্দুর এমন একটি গান, যার কথায় আগেও রাজনীতির ছাপ পড়েছে। কবি জয়দেবের ‘গীতগোবিন্দ’-এর নাম ও আবহকে আশ্রয় করে তৈরি এই গানটি আদতে চন্দ্রিল ভট্টাচার্যের লেখা এক ব্যতিক্রমী প্রেমের গান। কিন্তু পরবর্তীকালে সেই গানের কিছু অংশই হয়ে উঠেছে সমকালীন রাজনৈতিক রসিকতার জায়গা।উল্লেখ্য, এক সময়ে গানের ওই অংশে ছিল, ‘তুমিই আমার সিপিএম/তুমিই আমার এটিএম/তুমি আমার সিরিজ প্রেমের শেষটা।’ পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে সেই কথাতেও এসেছে পরিবর্তন। তৃণমূলের আমলে শোনা গিয়েছিল, ‘তুমি আমার তৃণমূল/তুমি আমার টোপাকুল/তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ এছাড়াও এসআইআর নিয়ে বিতর্কের সময় গানের কথায় এসেছিল—‘তুমি আমার এসআইআর/ কোরো নাকো পগারপার…।’ এ বার সেই তালিকায় নতুন সংযোজন সিজেপি। ফলে ‘গীতগোবিন্দ’ যেন সময়ের সঙ্গে সঙ্গে নিজের কথাই পাল্টে নিচ্ছে। তবে সিপিএম, তৃণমূল, এসআইআর সব বিষয় নিয়ে লিরিক্স বদলালেও বিজেপির নাম এখনও এই ধারার গানে শোনা যায়নি। সেটি কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে কোনও সচেতন অবস্থান? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত