Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মৌলালির’ নামে রাঁচির ভিডিও! সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলীপের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
‘মৌলালির’ নামে রাঁচির ভিডিও! সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলীপের
ছবি সংগৃহীত

কলকাতা: নিট প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তাদের সমর্থনে ২৪ জুলাই কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলি। ধর্মতলার ওই  মিছিল ঘিরে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসবের মাঝেই, বামেদের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। দাবি করা হয়, তা মৌলালির। যদিও পরে জানা গেছে, ওই ভিডিওটি আসলে ঝাড়খণ্ডের রাঁচির। সেই তথ্য সামনে আসতেই বামেদের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে সরব হলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। 


দিলীপ ঘোষের বক্তব্য, “যারা ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলাকে বদনাম করছে, তারা অ্যান্টিসোশাল। তাঁদের গ্রেপ্তার করা উচিত, করা হবেও।” ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ তিন জনের বিরুদ্ধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, ধর্মতলার ঘটনার পর বামেদের তরফে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেখানে দেখা যায়, বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েকজন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো ও ইট ছুড়ছেন। দাবি করা হয়, ঘটনাটি কলকাতার মৌলালির। কিন্তু পরে ফ্যাক্ট-চেকে জানা যায়, ভাইরাল সেই ভিডিওটি কলকাতার নয়, ঝাড়খণ্ডের রাঁচির। মঙ্গলবার এই বিষয়টি সামনে আসতেই বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ভুয়ো ভিডিও ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।


অন্যদিকে, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য দাবি করেন, পরে ফ্যাক্ট-চেক করে তাঁরাও জানতে পেরেছেন ভিডিওটি মৌলালির নয়। তবে তাঁর বক্তব্য, “ভিডিওটি ভুয়ো নয়, শুধু লোকেশন ভুল ছিল। যেখানে ঘটনাটি ঘটুক না কেন, বিজেপির কর্মীদের মিছিল লক্ষ্য করে টমেটো ও ইট ছোড়ার ঘটনা সমানভাবে নিন্দনীয়।”

বিষয় : Dilip Ghosh Srijan Bhattacharya

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৯ জুলাই ২০২৬


‘মৌলালির’ নামে রাঁচির ভিডিও! সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলীপের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: নিট প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তাদের সমর্থনে ২৪ জুলাই কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলি। ধর্মতলার ওই  মিছিল ঘিরে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসবের মাঝেই, বামেদের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। দাবি করা হয়, তা মৌলালির। যদিও পরে জানা গেছে, ওই ভিডিওটি আসলে ঝাড়খণ্ডের রাঁচির। সেই তথ্য সামনে আসতেই বামেদের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে সরব হলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, “যারা ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলাকে বদনাম করছে, তারা অ্যান্টিসোশাল। তাঁদের গ্রেপ্তার করা উচিত, করা হবেও।” ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ তিন জনের বিরুদ্ধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, ধর্মতলার ঘটনার পর বামেদের তরফে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেখানে দেখা যায়, বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েকজন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো ও ইট ছুড়ছেন। দাবি করা হয়, ঘটনাটি কলকাতার মৌলালির। কিন্তু পরে ফ্যাক্ট-চেকে জানা যায়, ভাইরাল সেই ভিডিওটি কলকাতার নয়, ঝাড়খণ্ডের রাঁচির। মঙ্গলবার এই বিষয়টি সামনে আসতেই বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ভুয়ো ভিডিও ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।অন্যদিকে, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য দাবি করেন, পরে ফ্যাক্ট-চেক করে তাঁরাও জানতে পেরেছেন ভিডিওটি মৌলালির নয়। তবে তাঁর বক্তব্য, “ভিডিওটি ভুয়ো নয়, শুধু লোকেশন ভুল ছিল। যেখানে ঘটনাটি ঘটুক না কেন, বিজেপির কর্মীদের মিছিল লক্ষ্য করে টমেটো ও ইট ছোড়ার ঘটনা সমানভাবে নিন্দনীয়।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত