Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘হিটম্যান’-এর হঠাৎ কী হল? পর্দায় নয়, এবার বাস্তবেই অসুস্থ ইমরান হাশমি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
 ‘হিটম্যান’-এর হঠাৎ কী হল? পর্দায় নয়, এবার বাস্তবেই অসুস্থ ইমরান হাশমি!
FILE IMAGE

“আওয়ারপান -২ “ এর সাফল্য যখন তুঙ্গে, ঠিক তখনই অনুগামীদের সামনে এল এক অপ্রত্যাশিত দুসংবাদ। হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বলিউডের ‘হিটম্যান’ ইমরান হাশমি। H1N1 ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন অভিনেতা। অসুস্থতার কারণে আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। এমনকি বাতিল করতে হয়েছে বেঙ্গালুরুতে তাঁর একটি বিশেষ অনুষ্ঠানও।


জানা গিয়েছে, সম্প্রতি একটি ছবির শুটিংয়ের জন্য রাঁচিতে গিয়েছিলেন ইমরান। মুম্বই ফেরার পর থেকেই জ্বর এবং শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এরপর গত শুক্রবার রক্ত পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে এখন সেলফ-আইসোলেশনে রয়েছেন অভিনেতা।তবে অসুস্থতার খবর জানাতে গিয়েও নিজের মজার স্বভাবটা ভুলে যাননি ইমরান। বেঙ্গালুরুর অনুষ্ঠান বাতিল হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তিনি খুব অসুস্থ, তাই অনুষ্ঠানে পৌঁছতে পারছেন না। তবে ‘পিকচার এখনও শেষ হয়নি, শুধু একটু পিছিয়ে গিয়েছে।’


একইসঙ্গে ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা জানিয়েছেন, বাতিল হওয়া অনুষ্ঠানটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। পুরনো টিকিটই নতুন তারিখে বৈধ থাকবে।


এদিকে কাজের দিক থেকে ইমরানের সময়টা বেশ ভালোই যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর ‘আওয়ারাপন ২’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর এই সিক্যুয়েলে দিশা পাটানি এবং শাবানা আজমির সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে ছবিটি। ইমরানের কেরিয়ারের দ্রুততম ১০০ কোটির সোলো ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘আওয়ারাপন ২’। ছবির সাফল্যের পর ইতিমধ্যেই ‘আওয়ারাপন ৩’-এর ঘোষণাও হয়ে গিয়েছে।


তবে আপাতত শুটিং থেকে দূরেই থাকছেন অভিনেতা। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পর তাঁকে দেখা যাবে আদিত্য দত্তের অ্যাকশন ছবি ‘গানমাস্টার জি৯’-এ। জেনেলিয়া ডিসুজার সঙ্গে এই ছবিতে একেবারে নতুন লুকে দেখা যাবে ইমরানকে। ২৭ নভেম্বর, ২০২৬ ছবিটি  মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয় : bollywood actor HEALTH ISSUES imranhashmi awarapan2success sowainflu

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ৩০ আগস্ট ২০২৬


‘হিটম্যান’-এর হঠাৎ কী হল? পর্দায় নয়, এবার বাস্তবেই অসুস্থ ইমরান হাশমি!

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
“আওয়ারপান -২ “ এর সাফল্য যখন তুঙ্গে, ঠিক তখনই অনুগামীদের সামনে এল এক অপ্রত্যাশিত দুসংবাদ। হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বলিউডের ‘হিটম্যান’ ইমরান হাশমি। H1N1 ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন অভিনেতা। অসুস্থতার কারণে আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। এমনকি বাতিল করতে হয়েছে বেঙ্গালুরুতে তাঁর একটি বিশেষ অনুষ্ঠানও।জানা গিয়েছে, সম্প্রতি একটি ছবির শুটিংয়ের জন্য রাঁচিতে গিয়েছিলেন ইমরান। মুম্বই ফেরার পর থেকেই জ্বর এবং শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এরপর গত শুক্রবার রক্ত পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে এখন সেলফ-আইসোলেশনে রয়েছেন অভিনেতা।তবে অসুস্থতার খবর জানাতে গিয়েও নিজের মজার স্বভাবটা ভুলে যাননি ইমরান। বেঙ্গালুরুর অনুষ্ঠান বাতিল হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তিনি খুব অসুস্থ, তাই অনুষ্ঠানে পৌঁছতে পারছেন না। তবে ‘পিকচার এখনও শেষ হয়নি, শুধু একটু পিছিয়ে গিয়েছে।’একইসঙ্গে ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা জানিয়েছেন, বাতিল হওয়া অনুষ্ঠানটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। পুরনো টিকিটই নতুন তারিখে বৈধ থাকবে।এদিকে কাজের দিক থেকে ইমরানের সময়টা বেশ ভালোই যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর ‘আওয়ারাপন ২’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর এই সিক্যুয়েলে দিশা পাটানি এবং শাবানা আজমির সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে ছবিটি। ইমরানের কেরিয়ারের দ্রুততম ১০০ কোটির সোলো ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘আওয়ারাপন ২’। ছবির সাফল্যের পর ইতিমধ্যেই ‘আওয়ারাপন ৩’-এর ঘোষণাও হয়ে গিয়েছে।তবে আপাতত শুটিং থেকে দূরেই থাকছেন অভিনেতা। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পর তাঁকে দেখা যাবে আদিত্য দত্তের অ্যাকশন ছবি ‘গানমাস্টার জি৯’-এ। জেনেলিয়া ডিসুজার সঙ্গে এই ছবিতে একেবারে নতুন লুকে দেখা যাবে ইমরানকে। ২৭ নভেম্বর, ২০২৬ ছবিটি  মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত