উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। শনিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের আশঙ্কা, প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি নদীর জলস্তরও বাড়তে পারে, ফলে নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার থেকেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি রয়েছে হলুদ সতর্কতা। শনিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জেরে আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিও বজায় থাকবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। তখন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন