Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত : ইইউ রাষ্ট্রদূত

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫
এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত : ইইউ রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য এসে ইইউ রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন। তিনি গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।

মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে ওই দিনের দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সামগ্রিক দিক নিয়ে জানতে চান। ইইউ রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে জানতে চান।

নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ—আমি সেটা বিশেষভাবে তুলে ধরতে চাই। আমি আশা করি, এমন ঘটনা আর কখনোই আমরা দেখব না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এগোতে পারে, সে জন্য পত্রিকার প্রকাশনা চালিয়ে যেতে হবে, সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে এবং সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে, বলেন মাইকেল মিলার।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি এবং হেড অব অনলাইন শওকত হোসেন।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত : ইইউ রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image
ঢাকা: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।’রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য এসে ইইউ রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন। তিনি গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে ওই দিনের দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সামগ্রিক দিক নিয়ে জানতে চান। ইইউ রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে জানতে চান।নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ—আমি সেটা বিশেষভাবে তুলে ধরতে চাই। আমি আশা করি, এমন ঘটনা আর কখনোই আমরা দেখব না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এগোতে পারে, সে জন্য পত্রিকার প্রকাশনা চালিয়ে যেতে হবে, সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে এবং সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে, বলেন মাইকেল মিলার।ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি এবং হেড অব অনলাইন শওকত হোসেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার