Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশে এবার গুলিবিদ্ধ NCP নেতা

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে এবার গুলিবিদ্ধ NCP নেতা

খুলনা: বাংলাদেশে গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার। সোমবার (২২ ডিসেম্বর) পৌনে ১২টা নাগাদ বাংলাদেশের সোনাডাঙা এলাকায় প্রকাশ্যে গুলি করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় এই নেতাকে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


সোনাডাঙা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, গুলিবিদ্ধ মোতালেবকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রাই। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মোতালেব এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় ‘শ্রমিক শক্তি’-র কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক পদের দায়িত্বে ছিলেন। কয়েকদিনের মধ্যে খুলনায় এই সংগঠনের একটি শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেই নিয়ে কাজ করছিলেন তিনি।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ-এর অন্যতম মুখ তথা আসন্ন বাংলাদেশ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্দল প্রার্থী শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বাংলাদেশের হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর পর থেকেই তপ্ত ওপার বাংলা। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন হাদি। তাৎপর্যপূর্ণ ভাবে, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা নেতারাই গড়ে তুলেছিল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলির প্রেক্ষিতে প্রশ্নের মুখে পড়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় সে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলাদেশে এবার গুলিবিদ্ধ NCP নেতা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image
খুলনা: বাংলাদেশে গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার। সোমবার (২২ ডিসেম্বর) পৌনে ১২টা নাগাদ বাংলাদেশের সোনাডাঙা এলাকায় প্রকাশ্যে গুলি করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় এই নেতাকে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।সোনাডাঙা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, গুলিবিদ্ধ মোতালেবকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রাই। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মোতালেব এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় ‘শ্রমিক শক্তি’-র কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক পদের দায়িত্বে ছিলেন। কয়েকদিনের মধ্যে খুলনায় এই সংগঠনের একটি শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেই নিয়ে কাজ করছিলেন তিনি।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ-এর অন্যতম মুখ তথা আসন্ন বাংলাদেশ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্দল প্রার্থী শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বাংলাদেশের হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর পর থেকেই তপ্ত ওপার বাংলা। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন হাদি। তাৎপর্যপূর্ণ ভাবে, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা নেতারাই গড়ে তুলেছিল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলির প্রেক্ষিতে প্রশ্নের মুখে পড়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় সে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার