Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাদী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫
হাদী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা পড়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


এর আগেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আলাদা বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও বলা হয়। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে জানানো হয়, বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য পেশাদার ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়টি অত্যন্ত জরুরি। তাদের বক্তব্য, নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করতে হলে দ্রুত হাদির খুনিদের গ্রেপ্তার করা আবশ্যক।


অন্যদিকে, আজীবন ভারতবিদ্বেষমূলক বক্তব্যের জন্য পরিচিত শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চ-সহ বাংলাদেশের একাংশ ইসলামিক সংগঠন অভিযোগ করছে, হাদির খুনিরা নাকি ভারতে পালিয়ে গেছে, এবং এই প্রসঙ্গে তারা ভারতকে দুষছে। তবে এই অভিযোগকে সরাসরি খারিজ করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, হাদির সম্ভাব্য খুনি ফয়সাল ওরফে দাউদ-এর ভারতে অবস্থানের কোনও প্রমাণ এখনো পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হাদী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা পড়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এর আগেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আলাদা বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও বলা হয়। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে জানানো হয়, বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য পেশাদার ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়টি অত্যন্ত জরুরি। তাদের বক্তব্য, নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করতে হলে দ্রুত হাদির খুনিদের গ্রেপ্তার করা আবশ্যক।অন্যদিকে, আজীবন ভারতবিদ্বেষমূলক বক্তব্যের জন্য পরিচিত শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চ-সহ বাংলাদেশের একাংশ ইসলামিক সংগঠন অভিযোগ করছে, হাদির খুনিরা নাকি ভারতে পালিয়ে গেছে, এবং এই প্রসঙ্গে তারা ভারতকে দুষছে। তবে এই অভিযোগকে সরাসরি খারিজ করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, হাদির সম্ভাব্য খুনি ফয়সাল ওরফে দাউদ-এর ভারতে অবস্থানের কোনও প্রমাণ এখনো পাওয়া যায়নি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার