Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কল্পতরু উৎসবকে ঘিরে দক্ষিণেশ্বরে ভক্তদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬

কলকাতা: বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। রাত থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। এদিন ভোর সাড়ে ৫টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সাজানো হয়েছে নতুন অলঙ্কার ও ফুলের সাজে।একই সঙ্গে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি ও কামারপুকুরেও দীর্ঘ লাইন চোখে পড়েছে। বিপুল ভিড় সামাল দিতে মন্দির চত্বরে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।


প্রতিবছরের মতো এ বছরও ১ জানুয়ারি ভোর থেকেই ফুলের ডালা হাতে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। সারাদিন ধরে চলবে পুজো-পাঠ, হোম-যজ্ঞ ও বিশেষ প্রার্থনা। কল্পতরু উৎসব উপলক্ষে শুধু দক্ষিণেশ্বর নয়, বেলুড় মঠ, কালীঘাট ও তারাপীঠেও পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।


ভক্তদের বিশ্বাস, কল্পতরুর দিনে মন থেকে কিছু চাইলে তা পূর্ণ হয়। সেই বিশ্বাসকে সঙ্গে নিয়েই ভোররাত থেকেই মন্দিরমুখো হয়েছেন অসংখ্য মানুষ। পাশাপাশি দিনভর অনুষ্ঠিত হবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন, দর্শন ও বাণী নিয়ে আলোচনা সভা।


উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেই দিন তিনি ভক্তদের স্বরূপ দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন—‘তোদের চৈতন্য হোক’। ভক্তদের মতে, সেদিনই তিনি কল্পতরু রূপে আবির্ভূত হন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতি বছর ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


কল্পতরু উৎসবকে ঘিরে দক্ষিণেশ্বরে ভক্তদের উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। রাত থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। এদিন ভোর সাড়ে ৫টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সাজানো হয়েছে নতুন অলঙ্কার ও ফুলের সাজে।একই সঙ্গে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি ও কামারপুকুরেও দীর্ঘ লাইন চোখে পড়েছে। বিপুল ভিড় সামাল দিতে মন্দির চত্বরে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।প্রতিবছরের মতো এ বছরও ১ জানুয়ারি ভোর থেকেই ফুলের ডালা হাতে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। সারাদিন ধরে চলবে পুজো-পাঠ, হোম-যজ্ঞ ও বিশেষ প্রার্থনা। কল্পতরু উৎসব উপলক্ষে শুধু দক্ষিণেশ্বর নয়, বেলুড় মঠ, কালীঘাট ও তারাপীঠেও পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।ভক্তদের বিশ্বাস, কল্পতরুর দিনে মন থেকে কিছু চাইলে তা পূর্ণ হয়। সেই বিশ্বাসকে সঙ্গে নিয়েই ভোররাত থেকেই মন্দিরমুখো হয়েছেন অসংখ্য মানুষ। পাশাপাশি দিনভর অনুষ্ঠিত হবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন, দর্শন ও বাণী নিয়ে আলোচনা সভা।উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেই দিন তিনি ভক্তদের স্বরূপ দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন—‘তোদের চৈতন্য হোক’। ভক্তদের মতে, সেদিনই তিনি কল্পতরু রূপে আবির্ভূত হন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতি বছর ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার