Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে ক্ষোভ, বিটিআরসিতে ভাঙচুর ব্যবসায়ীদের

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬
মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে ক্ষোভ, বিটিআরসিতে ভাঙচুর ব্যবসায়ীদের

ঢাকা: মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রাজধানী ঢাকার আগারগাঁও। টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাল একদল মোবাইল ব্যবসায়ী।


বৃহস্পতিবার বিকেল চারটার পর আচমকাই আগারগাঁওয়ের বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলাকারীরা আচমকা আক্রমণ চালায় এবং পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।


বিটিআরসির এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় বহু কর্মী আসরের নামাজে ছিলেন। তখনই বাইরে থেকে ইট ছোড়ার শব্দ শোনা যায়। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ নেয়।


এর মধ্যেই প্রশাসনিক স্তরেও বড় রদবদল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ/ঢাকা/Rai/SHK

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে ক্ষোভ, বিটিআরসিতে ভাঙচুর ব্যবসায়ীদের

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রাজধানী ঢাকার আগারগাঁও। টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাল একদল মোবাইল ব্যবসায়ী।বৃহস্পতিবার বিকেল চারটার পর আচমকাই আগারগাঁওয়ের বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলাকারীরা আচমকা আক্রমণ চালায় এবং পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।বিটিআরসির এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় বহু কর্মী আসরের নামাজে ছিলেন। তখনই বাইরে থেকে ইট ছোড়ার শব্দ শোনা যায়। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ নেয়।এর মধ্যেই প্রশাসনিক স্তরেও বড় রদবদল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ/ঢাকা/Rai/SHK

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার