Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল!

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মান্নার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় সম্পদের বিবরণ সংক্রান্ত নির্দিষ্ট ফরম জমা পড়েনি। এই কারিগরি অসংগতির কারণেই মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। তবে নির্বাচন বিধি অনুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে প্রার্থী হন। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবেই ওই আসনে তাঁকে প্রার্থী করা হয়।

এর আগে মান্নার প্রার্থিতা ঘিরে বিতর্ক তৈরি হয় ঋণখেলাপি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। শুরুতে ঋণখেলাপির তালিকায় তাঁর নাম থাকায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশে তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রে সেই বাধা কাটে।

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন নজর আপিল প্রক্রিয়ার দিকে—সেখানে কী সিদ্ধান্ত আসে, তার উপরই নির্ভর করছে বগুড়া-২ আসনে মান্নার নির্বাচনী ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল!

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মান্নার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় সম্পদের বিবরণ সংক্রান্ত নির্দিষ্ট ফরম জমা পড়েনি। এই কারিগরি অসংগতির কারণেই মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। তবে নির্বাচন বিধি অনুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে প্রার্থী হন। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবেই ওই আসনে তাঁকে প্রার্থী করা হয়।এর আগে মান্নার প্রার্থিতা ঘিরে বিতর্ক তৈরি হয় ঋণখেলাপি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। শুরুতে ঋণখেলাপির তালিকায় তাঁর নাম থাকায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশে তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রে সেই বাধা কাটে।মনোনয়নপত্র বাতিলের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন নজর আপিল প্রক্রিয়ার দিকে—সেখানে কী সিদ্ধান্ত আসে, তার উপরই নির্ভর করছে বগুড়া-২ আসনে মান্নার নির্বাচনী ভবিষ্যৎ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার