Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আলিপুরে সিবিআই স্পেশাল কোর্টে চূড়ান্ত চার্জশিট, অভিযুক্ত IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬
আলিপুরে সিবিআই স্পেশাল কোর্টে চূড়ান্ত চার্জশিট, অভিযুক্ত IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়!

কলকাতার আলিপুর কোর্টে সিবিআই স্পেশাল কোর্টে জমা পড়ল নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট। ওই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়-এর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে কর্মরত।

চার্জশিটে Central Bureau of Investigation দাবি করেছে, যে সময় এই নিয়োগ দুর্নীতি সংঘটিত হয়, সেই সময়ে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় DLB (ডিপার্টমেন্ট অফ লোকাল বডিজ)-এর ডিরেক্টর পদে ছিলেন। তদন্তকারী সংস্থার অভিযোগ, তাঁর দায়িত্বকালেই বেআইনিভাবে বিপুল সংখ্যক নিয়োগ করা হয়েছে।

চার্জশিটে আরও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড-এর। সিবিআইয়ের দাবি অনুযায়ী, এই সংস্থার মাধ্যমে ৬০০-র বেশি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

এই চূড়ান্ত চার্জশিট জমা পড়ার পর রাজ্য প্রশাসন ও রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে আদালতে এই মামলার শুনানিতে কী অবস্থান নেন অভিযুক্তরা, সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আলিপুরে সিবিআই স্পেশাল কোর্টে চূড়ান্ত চার্জশিট, অভিযুক্ত IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়!

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতার আলিপুর কোর্টে সিবিআই স্পেশাল কোর্টে জমা পড়ল নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট। ওই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়-এর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে কর্মরত।চার্জশিটে Central Bureau of Investigation দাবি করেছে, যে সময় এই নিয়োগ দুর্নীতি সংঘটিত হয়, সেই সময়ে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় DLB (ডিপার্টমেন্ট অফ লোকাল বডিজ)-এর ডিরেক্টর পদে ছিলেন। তদন্তকারী সংস্থার অভিযোগ, তাঁর দায়িত্বকালেই বেআইনিভাবে বিপুল সংখ্যক নিয়োগ করা হয়েছে।চার্জশিটে আরও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড-এর। সিবিআইয়ের দাবি অনুযায়ী, এই সংস্থার মাধ্যমে ৬০০-র বেশি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।এই চূড়ান্ত চার্জশিট জমা পড়ার পর রাজ্য প্রশাসন ও রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে আদালতে এই মামলার শুনানিতে কী অবস্থান নেন অভিযুক্তরা, সেদিকেই নজর থাকবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার