Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশে এবার হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে এবার হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ঢাকা: বাংলাদেশে এবার রানা প্রতাপ বৈরাগী নামে এক হিন্দু ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।যশোরের মনিরামপুরের কপালিয়া বাজারে সোমবার সন্ধ্যা ৬টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নৃশংস হত্যাকান্ড চলছে। এবার বলি হলেন যশোরের রানা প্রতাপ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বাংলাদেশে এবার হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশে এবার রানা প্রতাপ বৈরাগী নামে এক হিন্দু ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।যশোরের মনিরামপুরের কপালিয়া বাজারে সোমবার সন্ধ্যা ৬টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত রানা প্রতাপ (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নৃশংস হত্যাকান্ড চলছে। এবার বলি হলেন যশোরের রানা প্রতাপ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার