Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মর্মান্তিক! মায়ের রক্তাক্ত দেহের পাশে ঠায় বসে ৩ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬
মর্মান্তিক! মায়ের রক্তাক্ত দেহের পাশে ঠায় বসে ৩ বছরের শিশু

সাতসকালে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক মায়ের রক্তাক্ত ও অর্ধনগ্ন মৃতদেহ! আর সেই নিথর দেহের পাশেই গুটিসুটি মেরে বসে থাকতে দেখা গেল তাঁর ৩ বছরের শিশু সন্তানকে! বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই হাড়হিম করা দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাসপাতালের পিছনের একটি বাগানে মহিলার ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মৃতদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। তবে, সবথেকে হৃদয়বিদারক ছিল শিশুটির অবস্থা! প্রচণ্ড আতঙ্ক চোখে-মুখে নিয়ে সে তার মৃত মায়ের পাশেই বসে ছিল!

খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আতঙ্কিত ও অসুস্থ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার পরিচয় এখনও পাওয়া যায়নি। এটি খুন নাকি এর পেছনে অন্য কোনও বড় রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মর্মান্তিক! মায়ের রক্তাক্ত দেহের পাশে ঠায় বসে ৩ বছরের শিশু

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image
সাতসকালে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক মায়ের রক্তাক্ত ও অর্ধনগ্ন মৃতদেহ! আর সেই নিথর দেহের পাশেই গুটিসুটি মেরে বসে থাকতে দেখা গেল তাঁর ৩ বছরের শিশু সন্তানকে! বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই হাড়হিম করা দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাসপাতালের পিছনের একটি বাগানে মহিলার ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মৃতদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। তবে, সবথেকে হৃদয়বিদারক ছিল শিশুটির অবস্থা! প্রচণ্ড আতঙ্ক চোখে-মুখে নিয়ে সে তার মৃত মায়ের পাশেই বসে ছিল!খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আতঙ্কিত ও অসুস্থ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মৃত মহিলার পরিচয় এখনও পাওয়া যায়নি। এটি খুন নাকি এর পেছনে অন্য কোনও বড় রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার