Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আইপ্যাক-তল্লাশির প্রতিবাদে পথে মমতা, যাদবপুর -হাজরা মিছিল শুক্রে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬
 আইপ্যাক-তল্লাশির প্রতিবাদে পথে মমতা,  যাদবপুর -হাজরা মিছিল শুক্রে!

ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) দফতরে কেন্দ্রীয় সংস্থা ইডির ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে শীতের সকালেও পারদ চড়ল রাজ্য রাজনীতিতে। এজেন্সি দিয়ে ‘ভয় দেখানোর’ রাজনীতির প্রতিবাদে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টোয় কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক কার্যালয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় দিনভর চলে নথিপত্র যাচাই। ইডি সূত্রে দাবি করা হয়েছে, নির্বাচনী তহবিলের উৎস এবং বিদেশি মুদ্রা সংক্রান্ত আইনি (FEMA) লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি। ল্যাপটপ, সার্ভার থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আইপ্যাকের ওপর এই আক্রমণকে বাংলার ওপর আক্রমণ হিসেবেই দেখছে শাসক দল। এর প্রতিবাদে শুক্রবার রাজপথে নামার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে

তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি এখন আইপ্যাকের মতো পেশাদার সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করছে। বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছিলেন, "সিবিআই-ইডি দেখিয়ে আমাদের দমানো যাবে না।" শুক্রবারের এই মিছিল আসলে কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির রাজনীতির বিরুদ্ধে এক বড়সড় প্রতিবাদী বার্তা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আইপ্যাক ইস্যুতে ইডির তল্লাশি এবং তার পাল্টা হিসেবে মমতার রাজপথে নামার সিদ্ধান্ত— সব মিলিয়ে ২০২৬-এর আগে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। শুক্রবারের মিছিল থেকে মুখ্যমন্ত্রী নতুন কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আইপ্যাক-তল্লাশির প্রতিবাদে পথে মমতা, যাদবপুর -হাজরা মিছিল শুক্রে!

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image
ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) দফতরে কেন্দ্রীয় সংস্থা ইডির ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে শীতের সকালেও পারদ চড়ল রাজ্য রাজনীতিতে। এজেন্সি দিয়ে ‘ভয় দেখানোর’ রাজনীতির প্রতিবাদে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টোয় কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক কার্যালয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় দিনভর চলে নথিপত্র যাচাই। ইডি সূত্রে দাবি করা হয়েছে, নির্বাচনী তহবিলের উৎস এবং বিদেশি মুদ্রা সংক্রান্ত আইনি (FEMA) লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি। ল্যাপটপ, সার্ভার থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।আইপ্যাকের ওপর এই আক্রমণকে বাংলার ওপর আক্রমণ হিসেবেই দেখছে শাসক দল। এর প্রতিবাদে শুক্রবার রাজপথে নামার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়েতৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি এখন আইপ্যাকের মতো পেশাদার সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করছে। বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছিলেন, "সিবিআই-ইডি দেখিয়ে আমাদের দমানো যাবে না।" শুক্রবারের এই মিছিল আসলে কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির রাজনীতির বিরুদ্ধে এক বড়সড় প্রতিবাদী বার্তা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।আইপ্যাক ইস্যুতে ইডির তল্লাশি এবং তার পাল্টা হিসেবে মমতার রাজপথে নামার সিদ্ধান্ত— সব মিলিয়ে ২০২৬-এর আগে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। শুক্রবারের মিছিল থেকে মুখ্যমন্ত্রী নতুন কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার