কলকাতা: নাম না করে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনকে 'চোর' বলে কটাক্ষ করলেন করলেন বাংলার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। একইসঙ্গে তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতীক জৈনকে 'বাঁচাতে' ইডি অভিযানে হস্তক্ষেপ করলেন তার পিছনে প্রকৃত 'রাজ' (রহস্য) কী? এ যেন অনেকটা সেই 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'!
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন কংগ্রেস সাংসদ আরও বলেন, অতীতেও সারদা কাণ্ডের সময় অভিযুক্তদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন মমতা। আইপ্যাক কাণ্ডেও তাঁকে সেই একই ভূমিকায় অবতীর্ণ দেখা যাচ্ছে বলেই মনে করেন অধীর। তাঁর মতে, একজন 'চোর'কে বাঁচানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এত কাণ্ড ঘটাচ্ছেন। যার নেপথ্যে নিঃসন্দেহে কোনও গূঢ় রহস্য রয়েছে!
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকে আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেই খবর পেয়েই প্রথমে প্রতীকের বাড়ি এবং পরে তাঁর কার্যালয়ে পৌঁছে যান মমতা। দুটি স্থান থেকেই নথি, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি বগলদাবা করে বের করে আনেন তিনি! একজন মুখ্যমন্ত্রীর এমন আচরণে স্বাভাবিকভাবেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন