Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'ঘর ওয়াপসি'র পর শনিবার মালদায় ফিরলেন মৌসম, উন্মাদনায় ভাসল কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬
'ঘর ওয়াপসি'র পর শনিবার মালদায় ফিরলেন মৌসম, উন্মাদনায় ভাসল কংগ্রেস

তৃণমূল কংগ্রেসের সংস্রব ত্যাগ করে দিল্লি গিয়ে পুনরায় কংগ্রেসে যোগ দেওয়ার পর শনিবার প্রথমবার নিজের জেলা মালদায় পা রাখলেন মৌসম বেনজির নূর। তাঁকে স্বাগত জানাতে এদিন মালদা টাউন স্টেশনে যে জনস্রোত দেখা গেল, তা জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার বেলা ১টা নাগাদ ট্রেন থেকে মালদা টাউন স্টেশনে নামেন প্রয়াত কিংবদন্তী কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাগ্নি তথা রাজ্যসভার বিদায়ী 'তৃণমূল' সাংসদ মৌসম বেনজির নূর। তিনি প্ল্যাটফর্মে পা রাখতেই কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক ‘বন্দে মাতরম’ ধ্বনিতে স্টেশন চত্বর কাঁপিয়ে তোলেন। প্রিয় নেত্রীকে মালা পরিয়ে এবং পুষ্পবৃষ্টি করে স্বাগত জানান আবেগপ্রবণ কর্মীরা। দীর্ঘ কয়েক বছর পর মালদা স্টেশনে কংগ্রেসের এত বড় জমায়েত ঘিরে সাধারণ যাত্রীদের মধ্যেও কৌতূহল ছিল তুঙ্গে।

স্টেশন থেকে বেরিয়ে মৌসম একটি হুডখোলা গাড়িতে ওঠেন। তাঁর পিছনে ও সামনে শয়ে-শয়ে মোটরবাইক এবং কংগ্রেসের তেরঙা পতাকা হাতে কর্মীদের ভিড় লক্ষ করা যায়। স্টেশন থেকে ‘কোতোয়ালি ভবন’ (গনি খান চৌধুরীর পৈতৃক বাসভবন) পর্যন্ত দীর্ঘ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। কর্মীদের এই উন্মাদনা দেখে মালদার রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, মৌসমের প্রত্যাবর্তনে মালদায় কংগ্রেসের ঝিমিয়ে পড়া সংগঠন ফের অক্সিজেন পেল।

এদিন মৌসমের পাশে উপস্থিত ছিলেন মালদার সুজাপুরের বিধায়ক তথা তাঁর ভাই ইশা খান চৌধুরী। মৌসমকে স্বাগত জানিয়ে ইশা খান চৌধুরী বলেন, “আজকের এই ভিড়ই প্রমাণ করছে মালদার মানুষ কী চায়। আগামী দিনে মালদা জেলা থেকে তৃণমূল ও বিজেপি— উভয়কেই উপড়ে ফেলে ফের কংগ্রেসের আধিপত্য প্রতিষ্ঠা করব আমরা।”

মৌসমের এই দলবদল আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। কিন্তু বর্তমানে তাঁর এই ‘ঘর ওয়াপসি’ তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিন মৌসম জানান, গনি খানের আদর্শ নিয়ে এবং পরিবারের সঙ্গে একজোট হয়ে লড়াই করতেই তিনি ফিরে এসেছেন।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


'ঘর ওয়াপসি'র পর শনিবার মালদায় ফিরলেন মৌসম, উন্মাদনায় ভাসল কংগ্রেস

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
তৃণমূল কংগ্রেসের সংস্রব ত্যাগ করে দিল্লি গিয়ে পুনরায় কংগ্রেসে যোগ দেওয়ার পর শনিবার প্রথমবার নিজের জেলা মালদায় পা রাখলেন মৌসম বেনজির নূর। তাঁকে স্বাগত জানাতে এদিন মালদা টাউন স্টেশনে যে জনস্রোত দেখা গেল, তা জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।শনিবার বেলা ১টা নাগাদ ট্রেন থেকে মালদা টাউন স্টেশনে নামেন প্রয়াত কিংবদন্তী কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাগ্নি তথা রাজ্যসভার বিদায়ী 'তৃণমূল' সাংসদ মৌসম বেনজির নূর। তিনি প্ল্যাটফর্মে পা রাখতেই কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক ‘বন্দে মাতরম’ ধ্বনিতে স্টেশন চত্বর কাঁপিয়ে তোলেন। প্রিয় নেত্রীকে মালা পরিয়ে এবং পুষ্পবৃষ্টি করে স্বাগত জানান আবেগপ্রবণ কর্মীরা। দীর্ঘ কয়েক বছর পর মালদা স্টেশনে কংগ্রেসের এত বড় জমায়েত ঘিরে সাধারণ যাত্রীদের মধ্যেও কৌতূহল ছিল তুঙ্গে।স্টেশন থেকে বেরিয়ে মৌসম একটি হুডখোলা গাড়িতে ওঠেন। তাঁর পিছনে ও সামনে শয়ে-শয়ে মোটরবাইক এবং কংগ্রেসের তেরঙা পতাকা হাতে কর্মীদের ভিড় লক্ষ করা যায়। স্টেশন থেকে ‘কোতোয়ালি ভবন’ (গনি খান চৌধুরীর পৈতৃক বাসভবন) পর্যন্ত দীর্ঘ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। কর্মীদের এই উন্মাদনা দেখে মালদার রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, মৌসমের প্রত্যাবর্তনে মালদায় কংগ্রেসের ঝিমিয়ে পড়া সংগঠন ফের অক্সিজেন পেল।এদিন মৌসমের পাশে উপস্থিত ছিলেন মালদার সুজাপুরের বিধায়ক তথা তাঁর ভাই ইশা খান চৌধুরী। মৌসমকে স্বাগত জানিয়ে ইশা খান চৌধুরী বলেন, “আজকের এই ভিড়ই প্রমাণ করছে মালদার মানুষ কী চায়। আগামী দিনে মালদা জেলা থেকে তৃণমূল ও বিজেপি— উভয়কেই উপড়ে ফেলে ফের কংগ্রেসের আধিপত্য প্রতিষ্ঠা করব আমরা।”মৌসমের এই দলবদল আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। কিন্তু বর্তমানে তাঁর এই ‘ঘর ওয়াপসি’ তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিন মৌসম জানান, গনি খানের আদর্শ নিয়ে এবং পরিবারের সঙ্গে একজোট হয়ে লড়াই করতেই তিনি ফিরে এসেছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার