Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অপারেশন 'ক্লিন মালদা': ২৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের পাশে গ্রামবাসীও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬
অপারেশন 'ক্লিন মালদা': ২৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের পাশে গ্রামবাসীও

মালদা: সীমান্ত জেলা মালদহে ড্রাগ বা মাদক কারবারের রমরমা রুখতে এবার কোমর বেঁধে নেমেছে জেলা পুলিশ। জেলার নতুন পুলিশ সুপার (SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েকদিনে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড়সড় অভিযান চালানো হয়েছে। এই অভিযানে মিলেছে অভাবনীয় সাফল্য।

পুলিশের মেগা অপারেশন: গ্রেফতার ৩০, উদ্ধার বিপুল মাদক

পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘মাদকমুক্ত মালদা’র ডাক দিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে শুরু হওয়া চিরুনি তল্লাশিতে এখনও পর্যন্ত জেলাজুড়ে ৩০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে এই কারবারের বেশ কয়েকজন ‘মাস্টারমাইন্ড’ বা মূল মাথাও রয়েছে। তল্লাশিতে মোট ২৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ, আন্তর্জাতিক বাজারে যার মূল্য কোটি কোটি টাকা।

পুলিশের এই সক্রিয়তায় উজ্জীবিত হয়ে এবার সরাসরি ময়দানে নেমেছেন সাধারণ মানুষও। মালদার নারায়ণপুর এবং কিসমতপুর গ্রামের বাসিন্দারা সভা করে শপথ নিয়েছেন যে তাঁরা তাঁদের গ্রামকে ‘ব্রাউন সুগার মুক্ত’ করবেন। গ্রামবাসীরা সাফ জানিয়েছেন, এলাকায় কেউ মাদক কারবারে জড়ালে তাঁরা সরাসরি পুলিশকে খবর দেবেন। পুলিশের পক্ষ থেকে এই জনজাগরণকে সাধুবাদ জানানো হয়েছে এবং সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

মাদক বিরোধী অভিযানের পাশাপাশি কালিয়াচকের চাঞ্চল্যকর পাঁপড় বিক্রেতা খুনের কিনারাও করল পুলিশ। উল্লেখ্য, গত নভেম্বর মাসে কালিয়াচক এলাকায় তোলা না দেওয়ায় এক পাঁপড় বিক্রেতাকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছিল, যার জেরে মৃত্যু হয় তাঁর। এই নৃশংস ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সাজিদকে কালিয়াচকের গয়েশবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত সাজিদ আগে থেকেই বিভিন্ন অসামাজিক কাজ ও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে কালিয়াচক থানার পুলিশ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অপারেশন 'ক্লিন মালদা': ২৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের পাশে গ্রামবাসীও

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
মালদা: সীমান্ত জেলা মালদহে ড্রাগ বা মাদক কারবারের রমরমা রুখতে এবার কোমর বেঁধে নেমেছে জেলা পুলিশ। জেলার নতুন পুলিশ সুপার (SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েকদিনে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড়সড় অভিযান চালানো হয়েছে। এই অভিযানে মিলেছে অভাবনীয় সাফল্য।পুলিশের মেগা অপারেশন: গ্রেফতার ৩০, উদ্ধার বিপুল মাদকপুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘মাদকমুক্ত মালদা’র ডাক দিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে শুরু হওয়া চিরুনি তল্লাশিতে এখনও পর্যন্ত জেলাজুড়ে ৩০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে এই কারবারের বেশ কয়েকজন ‘মাস্টারমাইন্ড’ বা মূল মাথাও রয়েছে। তল্লাশিতে মোট ২৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ, আন্তর্জাতিক বাজারে যার মূল্য কোটি কোটি টাকা।পুলিশের এই সক্রিয়তায় উজ্জীবিত হয়ে এবার সরাসরি ময়দানে নেমেছেন সাধারণ মানুষও। মালদার নারায়ণপুর এবং কিসমতপুর গ্রামের বাসিন্দারা সভা করে শপথ নিয়েছেন যে তাঁরা তাঁদের গ্রামকে ‘ব্রাউন সুগার মুক্ত’ করবেন। গ্রামবাসীরা সাফ জানিয়েছেন, এলাকায় কেউ মাদক কারবারে জড়ালে তাঁরা সরাসরি পুলিশকে খবর দেবেন। পুলিশের পক্ষ থেকে এই জনজাগরণকে সাধুবাদ জানানো হয়েছে এবং সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।মাদক বিরোধী অভিযানের পাশাপাশি কালিয়াচকের চাঞ্চল্যকর পাঁপড় বিক্রেতা খুনের কিনারাও করল পুলিশ। উল্লেখ্য, গত নভেম্বর মাসে কালিয়াচক এলাকায় তোলা না দেওয়ায় এক পাঁপড় বিক্রেতাকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছিল, যার জেরে মৃত্যু হয় তাঁর। এই নৃশংস ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সাজিদকে কালিয়াচকের গয়েশবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছে।পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত সাজিদ আগে থেকেই বিভিন্ন অসামাজিক কাজ ও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে কালিয়াচক থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার