Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টিউশন থেকে ফিরে 'আত্মঘাতী' ষষ্ঠ শ্রেণির ছাত্রী, শোকের ছায়া ডেবরায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬
টিউশন থেকে ফিরে 'আত্মঘাতী' ষষ্ঠ শ্রেণির ছাত্রী, শোকের ছায়া ডেবরায়

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের পলাশি এলাকায়। মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল। সে স্থানীয় পলাশি জুনিয়র হাইস্কুলের ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার বাবা আনন্দ মন্ডল পেশায় শ্রমিক। সদ্য প্রিয়াঙ্কার দিদিমার মৃত্যু হওয়ায় বাড়িতে শোকের পরিবেশ ছিল। সেই সংক্রান্ত কাজ শেষ হওয়ার পর তাঁর মা বাপের বাড়িতে গিয়েছিলেন। শনিবার দুপুরে টিউশন পড়ে বাড়ি ফেরে প্রিয়াঙ্কা। বাড়িতে সেই সময় সে একাই ছিল বলে জানা গিয়েছে। দাবি করা হচ্ছে, কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে তাকে সিলিং ফ্যান থেকে গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন!

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে পড়া এক কিশোরীর মনে ঠিক কী চলছিল, কেন সে আত্মহত্যার মতো পথ বেছে নিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শান্ত স্বভাবের মেয়েটি কেন এমন করল তা তাঁদের ধারণার বাইরে। এই মর্মান্তিক ঘটনায় গোটা পলাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুদের মধ্যে এই ধরনের মানসিক অবসাদ বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ছে দেখে চিন্তিত সমাজকর্মীরাও। প্রশাসনের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


টিউশন থেকে ফিরে 'আত্মঘাতী' ষষ্ঠ শ্রেণির ছাত্রী, শোকের ছায়া ডেবরায়

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের পলাশি এলাকায়। মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল। সে স্থানীয় পলাশি জুনিয়র হাইস্কুলের ছাত্রী ছিল।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার বাবা আনন্দ মন্ডল পেশায় শ্রমিক। সদ্য প্রিয়াঙ্কার দিদিমার মৃত্যু হওয়ায় বাড়িতে শোকের পরিবেশ ছিল। সেই সংক্রান্ত কাজ শেষ হওয়ার পর তাঁর মা বাপের বাড়িতে গিয়েছিলেন। শনিবার দুপুরে টিউশন পড়ে বাড়ি ফেরে প্রিয়াঙ্কা। বাড়িতে সেই সময় সে একাই ছিল বলে জানা গিয়েছে। দাবি করা হচ্ছে, কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে তাকে সিলিং ফ্যান থেকে গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন!দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।ষষ্ঠ শ্রেণিতে পড়া এক কিশোরীর মনে ঠিক কী চলছিল, কেন সে আত্মহত্যার মতো পথ বেছে নিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শান্ত স্বভাবের মেয়েটি কেন এমন করল তা তাঁদের ধারণার বাইরে। এই মর্মান্তিক ঘটনায় গোটা পলাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শিশুদের মধ্যে এই ধরনের মানসিক অবসাদ বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ছে দেখে চিন্তিত সমাজকর্মীরাও। প্রশাসনের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার