Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৪০টি কেন্দ্রীয় প্রকল্পে অন্তরায় রাজ্যের জমিজট? বিজেপির দাবি ওড়ালেন ফিরহাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬
৪০টি কেন্দ্রীয় প্রকল্পে অন্তরায় রাজ্যের জমিজট? বিজেপির দাবি ওড়ালেন ফিরহাদ

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওঠা যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা বাংলার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির অভিযোগকে যেমন গুরুত্ব দিতে চাইলেন না তিনি, তেমনই মুর্শিদাবাদে কংগ্রেসের শক্তিবৃদ্ধির দাবিও নস্যাৎ করে দিলেন।

বিজেপির পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়, রাজ্য সরকার জমি না দেওয়ায় প্রায় ৪০টি কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। এই নিয়ে প্রশ্নের উত্তরে ফিরহাদ জানান, "এই বিষয়ে আমার কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। তাই আমি কোনও আলটপকা মন্তব্য করতে চাই না। দল এই বিষয়ে সবিস্তারে জানাবে। প্রয়োজনে আমরা সাংবাদিক বৈঠক ডেকে আমাদের অবস্থান পরিষ্কার করে দেব।" 

এরই পাশাপাশি, মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশ কিছু তৃণমূল সদস্য কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, এই জল্পনা উড়িয়ে দিয়ে ফিরহাদ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের হাতছাড়া হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর কথায়, "কংগ্রেসের এমন কোনও ক্ষমতা নেই যে তারা তৃণমূলকে প্রতিস্থাপন করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেসব জনমুখী প্রকল্প রূপায়ণ করেছেন, তার ফলস্বরূপ বাংলার জনতা চিরকাল তাঁর পাশেই থাকবে।"


রাজনৈতিক মহলের মতে, মৌসম নূরের মতো নেত্রীর কংগ্রেসে প্রত্যাবর্তন মালদা-মুর্শিদাবাদ বেল্টে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করলেও, আসন্ন নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব তাদের তথাকথিত উন্নয়নকেই ঢাল হিসাবে ব্যবহার করছে।

 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


৪০টি কেন্দ্রীয় প্রকল্পে অন্তরায় রাজ্যের জমিজট? বিজেপির দাবি ওড়ালেন ফিরহাদ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওঠা যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা বাংলার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির অভিযোগকে যেমন গুরুত্ব দিতে চাইলেন না তিনি, তেমনই মুর্শিদাবাদে কংগ্রেসের শক্তিবৃদ্ধির দাবিও নস্যাৎ করে দিলেন।বিজেপির পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়, রাজ্য সরকার জমি না দেওয়ায় প্রায় ৪০টি কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। এই নিয়ে প্রশ্নের উত্তরে ফিরহাদ জানান, "এই বিষয়ে আমার কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। তাই আমি কোনও আলটপকা মন্তব্য করতে চাই না। দল এই বিষয়ে সবিস্তারে জানাবে। প্রয়োজনে আমরা সাংবাদিক বৈঠক ডেকে আমাদের অবস্থান পরিষ্কার করে দেব।" এরই পাশাপাশি, মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশ কিছু তৃণমূল সদস্য কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, এই জল্পনা উড়িয়ে দিয়ে ফিরহাদ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের হাতছাড়া হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর কথায়, "কংগ্রেসের এমন কোনও ক্ষমতা নেই যে তারা তৃণমূলকে প্রতিস্থাপন করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেসব জনমুখী প্রকল্প রূপায়ণ করেছেন, তার ফলস্বরূপ বাংলার জনতা চিরকাল তাঁর পাশেই থাকবে।"রাজনৈতিক মহলের মতে, মৌসম নূরের মতো নেত্রীর কংগ্রেসে প্রত্যাবর্তন মালদা-মুর্শিদাবাদ বেল্টে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করলেও, আসন্ন নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব তাদের তথাকথিত উন্নয়নকেই ঢাল হিসাবে ব্যবহার করছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার