Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লেকটাউনে বিজেপির সমর্থকদের উপর তৃণমূলের হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬
লেকটাউনে বিজেপির সমর্থকদের উপর তৃণমূলের হামলা

কলকাতা: লেক টাউনে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। তাদের দাবি, লেক টাউন এলাকায় একদল বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হন তৃণমূল সমর্থকরা। ঘটনায় আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।বিজেপি সূত্রে খবর, রবিবার দুপুরে লেক টাউন কালিন্দি মোড়ে 'সংকল্প যাত্রা'-র একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবেই শনিবার রাত থেকে এলাকায় দলের পতাকা লাগানোর কাজ চলছিল। অভিযোগ, সেই সময়েই তৃণমূল কর্মীরা সেখানে এসে বাধা দেন। বিজেপি কর্মীদের পতাকা লাগাতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। শুধু বাধা নয়, অভিযোগ, বচসা গড়ায় হাতাহাতি ও মারধরে।


বিজেপির বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত তিন থেকে চার জন কর্মী গুরুতরভাবে আহত হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা করা হয়। বিজেপির দাবি, আক্রান্তদের মধ্যে দলের সক্রিয় কর্মী ও সমর্থকরা রয়েছেন।

এই ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, শাসকদলের তরফে পরিকল্পিতভাবেই তাঁদের কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে। 'সংকল্প যাত্রা' ঘিরে যে প্রস্তুতি চলছিল, তা আটকাতেই এই হামলা বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপি নেতাদের বক্তব্য, গণতান্ত্রিকভাবে কোনও কর্মসূচি করতে গেলেই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।


আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


লেকটাউনে বিজেপির সমর্থকদের উপর তৃণমূলের হামলা

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: লেক টাউনে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। তাদের দাবি, লেক টাউন এলাকায় একদল বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হন তৃণমূল সমর্থকরা। ঘটনায় আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।বিজেপি সূত্রে খবর, রবিবার দুপুরে লেক টাউন কালিন্দি মোড়ে 'সংকল্প যাত্রা'-র একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবেই শনিবার রাত থেকে এলাকায় দলের পতাকা লাগানোর কাজ চলছিল। অভিযোগ, সেই সময়েই তৃণমূল কর্মীরা সেখানে এসে বাধা দেন। বিজেপি কর্মীদের পতাকা লাগাতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। শুধু বাধা নয়, অভিযোগ, বচসা গড়ায় হাতাহাতি ও মারধরে।বিজেপির বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত তিন থেকে চার জন কর্মী গুরুতরভাবে আহত হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা করা হয়। বিজেপির দাবি, আক্রান্তদের মধ্যে দলের সক্রিয় কর্মী ও সমর্থকরা রয়েছেন।এই ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, শাসকদলের তরফে পরিকল্পিতভাবেই তাঁদের কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে। 'সংকল্প যাত্রা' ঘিরে যে প্রস্তুতি চলছিল, তা আটকাতেই এই হামলা বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপি নেতাদের বক্তব্য, গণতান্ত্রিকভাবে কোনও কর্মসূচি করতে গেলেই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার