Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কুয়োয় আটকে হস্তি শাবক! চা বাগানে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬
কুয়োয় আটকে হস্তি শাবক! চা বাগানে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান

জলপাইগুড়ি: সাতসকালে হাতির ডাক আর আতঙ্কে ঘুম ভাঙল জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের। সোমবার ভোরে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসে তিনটি হাতি। কিন্তু চা বাগানের ভেতরে চলাফেরা করার সময় আচমকাই ঘটে যায় এক বিপত্তি। বাগানের একটি কুয়োয় পড়ে যায় দলটির একটি হাতি শাবক।

শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানে হাতি ঢোকার ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাবকটি কুয়োয় পড়ে যাওয়ার পর সেটিকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠে দলের বাকি দুটি হাতি। কুয়োর চারপাশ ঘিরে তাদের আর্তনাদে কেঁপে ওঠে গোটা বাগান এলাকা। শ্রমিক আবাসের কাছেই এই ঘটনা ঘটায় ভয়ে ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। পরিস্থিতি বেগতিক দেখে নিয়ে আসা হয় একটি ক্রেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে রুদ্ধশ্বাস উদ্ধারকাজ। একদিকে ক্রেনের সাহায্যে শাবকটিকে তোলার চেষ্টা, অন্যদিকে দলের বাকি হাতিদের শান্ত রাখা— সব মিলিয়ে এক চরম উত্তেজনা তৈরি হয়। অবশেষে বনকর্মীদের দক্ষতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শাবকটিকে।

কুয়ো থেকে উঠে আসার পর কোনো সময় নষ্ট না করে শাবকটি ছুটে গিয়ে তার বাকিদের সাথে যোগ দেয়। দীর্ঘ উদ্বেগের পর শাবককে ফিরে পেয়ে দুই সঙ্গীসহ হাতিটি নিরাপদেই বৈকুণ্ঠপুরের জঙ্গলের দিকে ফিরে যায়। হাতিরা এলাকা ছাড়লে এবং বনবিভাগের সফল অভিযানে শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কুয়োয় আটকে হস্তি শাবক! চা বাগানে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
জলপাইগুড়ি: সাতসকালে হাতির ডাক আর আতঙ্কে ঘুম ভাঙল জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের। সোমবার ভোরে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসে তিনটি হাতি। কিন্তু চা বাগানের ভেতরে চলাফেরা করার সময় আচমকাই ঘটে যায় এক বিপত্তি। বাগানের একটি কুয়োয় পড়ে যায় দলটির একটি হাতি শাবক।শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানে হাতি ঢোকার ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাবকটি কুয়োয় পড়ে যাওয়ার পর সেটিকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠে দলের বাকি দুটি হাতি। কুয়োর চারপাশ ঘিরে তাদের আর্তনাদে কেঁপে ওঠে গোটা বাগান এলাকা। শ্রমিক আবাসের কাছেই এই ঘটনা ঘটায় ভয়ে ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। পরিস্থিতি বেগতিক দেখে নিয়ে আসা হয় একটি ক্রেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে রুদ্ধশ্বাস উদ্ধারকাজ। একদিকে ক্রেনের সাহায্যে শাবকটিকে তোলার চেষ্টা, অন্যদিকে দলের বাকি হাতিদের শান্ত রাখা— সব মিলিয়ে এক চরম উত্তেজনা তৈরি হয়। অবশেষে বনকর্মীদের দক্ষতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শাবকটিকে।কুয়ো থেকে উঠে আসার পর কোনো সময় নষ্ট না করে শাবকটি ছুটে গিয়ে তার বাকিদের সাথে যোগ দেয়। দীর্ঘ উদ্বেগের পর শাবককে ফিরে পেয়ে দুই সঙ্গীসহ হাতিটি নিরাপদেই বৈকুণ্ঠপুরের জঙ্গলের দিকে ফিরে যায়। হাতিরা এলাকা ছাড়লে এবং বনবিভাগের সফল অভিযানে শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার