Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভেনেজুয়েলার ‘প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প! উইকিপিডিয়ার তথ্যে তোলপাড় বিশ্বজুড়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার ‘প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প! উইকিপিডিয়ার তথ্যে তোলপাড় বিশ্বজুড়ে

বিশ্ব রাজনীতিতে যেন দাবানল ছড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা কি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন উপনিবেশ হতে চলেছে? সোমবার সকালে উইকিপিডিয়ার একটি তথ্য ঘিরে এই জল্পনা তুঙ্গে উঠেছে। সেখানে দেখা যায়, ভেনেজুয়েলার কার্যকরী (Acting) প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম লেখা হয়েছে। খোদ ট্রাম্প নিজেই সেই স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতেই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল।

সোমবার সকালে ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি স্ক্রিনশট পোস্ট করা হয়। সেখানে উইকিপিডিয়ার পাতায় ট্রাম্পের অফিশিয়াল ছবির নিচে তাঁর পরিচয় হিসেবে জ্বলজ্বল করছিল— ‘ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট’। যদিও কিছুক্ষণের মধ্যেই উইকিপিডিয়া থেকে এই তথ্য সরিয়ে নেওয়া হয়, ততক্ষণে সেই স্ক্রিনশট বিশ্বজুড়ে ভাইরাল। প্রশ্ন উঠছে, এটি কি নিছক যান্ত্রিক ভুল, নাকি ট্রাম্পের কোনো সুদূরপ্রসারী পরিকল্পনার আগাম ইঙ্গিত?

ঘটনার সূত্রপাত গত ৩ জানুয়ারি। গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালায় মার্কিন সেনা। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একপ্রকার ‘অপহরণ’ করে নিয়ে আসা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি আমেরিকার জেলেই বন্দি। এরপর ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রডরিগেজ। তবে আন্তর্জাতিক মহলের মতে, ডেলসি কেবল নামমাত্র প্রধান, পর্দার আড়াল থেকে শাসনের লাগাম রয়েছে ওয়াশিংটনের হাতেই।

ভেনেজুয়েলার বিপুল তেল ভাণ্ডার এবং বিদেশনীতি এখন কার্যত আমেরিকার নিয়ন্ত্রণে। শুধু ভেনেজুয়েলা নয়, ট্রাম্পের নজর যে কিউবার দিকেও রয়েছে, তার প্রমাণ মিলেছে গত রবিবার। কিউবার প্রেসিডেন্ট পদে বিদেশ সচিব মার্কো রুবিওকে বসানোর এক নেটিজেনের প্রস্তাবে ট্রাম্প সায় দিয়ে জানিয়েছেন— ‘এমনটা হলে ভালোই হবে’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাদুরোকে সরিয়ে মারিয়া করিনা মাচাদোর মতো কাউকে ক্ষমতায় না বসিয়ে ডেলসি রডরিগেজকে ক্ষমতায় রাখা ট্রাম্পের এক কৌশলী চাল। এর মাধ্যমে তিনি ভেনেজুয়েলার ওপর মার্কিন ‘দখলদারি’র সিলমোহর দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। উইকিপিডিয়ার এই ভুল বা পরিকল্পিত তথ্য সেই জল্পনাকেই আরও উসকে দিল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভেনেজুয়েলার ‘প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প! উইকিপিডিয়ার তথ্যে তোলপাড় বিশ্বজুড়ে

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
বিশ্ব রাজনীতিতে যেন দাবানল ছড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা কি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন উপনিবেশ হতে চলেছে? সোমবার সকালে উইকিপিডিয়ার একটি তথ্য ঘিরে এই জল্পনা তুঙ্গে উঠেছে। সেখানে দেখা যায়, ভেনেজুয়েলার কার্যকরী (Acting) প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম লেখা হয়েছে। খোদ ট্রাম্প নিজেই সেই স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতেই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল।সোমবার সকালে ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি স্ক্রিনশট পোস্ট করা হয়। সেখানে উইকিপিডিয়ার পাতায় ট্রাম্পের অফিশিয়াল ছবির নিচে তাঁর পরিচয় হিসেবে জ্বলজ্বল করছিল— ‘ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট’। যদিও কিছুক্ষণের মধ্যেই উইকিপিডিয়া থেকে এই তথ্য সরিয়ে নেওয়া হয়, ততক্ষণে সেই স্ক্রিনশট বিশ্বজুড়ে ভাইরাল। প্রশ্ন উঠছে, এটি কি নিছক যান্ত্রিক ভুল, নাকি ট্রাম্পের কোনো সুদূরপ্রসারী পরিকল্পনার আগাম ইঙ্গিত?ঘটনার সূত্রপাত গত ৩ জানুয়ারি। গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালায় মার্কিন সেনা। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একপ্রকার ‘অপহরণ’ করে নিয়ে আসা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি আমেরিকার জেলেই বন্দি। এরপর ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রডরিগেজ। তবে আন্তর্জাতিক মহলের মতে, ডেলসি কেবল নামমাত্র প্রধান, পর্দার আড়াল থেকে শাসনের লাগাম রয়েছে ওয়াশিংটনের হাতেই।ভেনেজুয়েলার বিপুল তেল ভাণ্ডার এবং বিদেশনীতি এখন কার্যত আমেরিকার নিয়ন্ত্রণে। শুধু ভেনেজুয়েলা নয়, ট্রাম্পের নজর যে কিউবার দিকেও রয়েছে, তার প্রমাণ মিলেছে গত রবিবার। কিউবার প্রেসিডেন্ট পদে বিদেশ সচিব মার্কো রুবিওকে বসানোর এক নেটিজেনের প্রস্তাবে ট্রাম্প সায় দিয়ে জানিয়েছেন— ‘এমনটা হলে ভালোই হবে’।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাদুরোকে সরিয়ে মারিয়া করিনা মাচাদোর মতো কাউকে ক্ষমতায় না বসিয়ে ডেলসি রডরিগেজকে ক্ষমতায় রাখা ট্রাম্পের এক কৌশলী চাল। এর মাধ্যমে তিনি ভেনেজুয়েলার ওপর মার্কিন ‘দখলদারি’র সিলমোহর দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। উইকিপিডিয়ার এই ভুল বা পরিকল্পিত তথ্য সেই জল্পনাকেই আরও উসকে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার