Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ট্রাম্পের সামরিক হুঁশিয়ারির মধ্যেই ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের সামরিক হুঁশিয়ারির মধ্যেই ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারের

গত দুই সপ্তাহ ধরে চলা প্রবল সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইরান। এই পরিস্থিতিতে আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণায় দেশটির সরকার নিহত নিরাপত্তারক্ষীদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তবে, সরকারের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করা হলেও রাজপথে উত্তেজনা কমেনি।

ইরান সরকারের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনের হিংসায় বহু নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন। তাঁদের স্মরণে দেশজুড়ে তিনদিনের শোক পালন করা হবে। সরকারের দাবি, পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির অভিযোগ, এই বিক্ষোভকে ইচ্ছা করেই রক্তক্ষয়ী করা হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপের সুযোগ পান।

অন্যদিকে, আমেরিকার দাবি হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালানো হলে আমেরিকা ‘কঠোর বিকল্প’ ব্যবস্থার কথা ভাবছে। তাঁর এই কড়া হুঁশিয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে নিয়ে গিয়েছে।

এদিকে, গত ৮৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ। মানবাধিকার সংস্থাগুলির দাবি, সরকারের দমন-পীড়নে নিহতের সংখ্যা আদতে ৫০০ ছাড়িয়ে গিয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং মুদ্রাস্ফীতি। যা ক্রমে মৌলবাদী সরকারবিরোধী গণ-আন্দোলনে পরিণত হয়। 

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি এই সুযোগে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন।

তেহরান দাবি করছে যে বড় শহরগুলিতে বড় কোনও সংঘর্ষ হয়নি। কিন্তু, গোপন সূত্রে পাওয়া তথ্য এবং ভিডিয়ো ফুটেজ ভিন্ন কথা বলছে। যদিও কড়া সেন্সরশিপ এবং বহিঃবিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ইরানের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ট্রাম্পের সামরিক হুঁশিয়ারির মধ্যেই ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারের

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
গত দুই সপ্তাহ ধরে চলা প্রবল সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইরান। এই পরিস্থিতিতে আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণায় দেশটির সরকার নিহত নিরাপত্তারক্ষীদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তবে, সরকারের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করা হলেও রাজপথে উত্তেজনা কমেনি।ইরান সরকারের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনের হিংসায় বহু নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন। তাঁদের স্মরণে দেশজুড়ে তিনদিনের শোক পালন করা হবে। সরকারের দাবি, পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির অভিযোগ, এই বিক্ষোভকে ইচ্ছা করেই রক্তক্ষয়ী করা হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপের সুযোগ পান।অন্যদিকে, আমেরিকার দাবি হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালানো হলে আমেরিকা ‘কঠোর বিকল্প’ ব্যবস্থার কথা ভাবছে। তাঁর এই কড়া হুঁশিয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে নিয়ে গিয়েছে।এদিকে, গত ৮৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ। মানবাধিকার সংস্থাগুলির দাবি, সরকারের দমন-পীড়নে নিহতের সংখ্যা আদতে ৫০০ ছাড়িয়ে গিয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং মুদ্রাস্ফীতি। যা ক্রমে মৌলবাদী সরকারবিরোধী গণ-আন্দোলনে পরিণত হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি এই সুযোগে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন।তেহরান দাবি করছে যে বড় শহরগুলিতে বড় কোনও সংঘর্ষ হয়নি। কিন্তু, গোপন সূত্রে পাওয়া তথ্য এবং ভিডিয়ো ফুটেজ ভিন্ন কথা বলছে। যদিও কড়া সেন্সরশিপ এবং বহিঃবিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ইরানের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার