Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভিনরাজ্যে বারবার নিগৃহীত বাংলাভাষী বাঙালি, বিজেপিকে কড়া বার্তা অধীরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬
ভিনরাজ্যে বারবার নিগৃহীত বাংলাভাষী বাঙালি, বিজেপিকে কড়া বার্তা অধীরের

মুর্শিদাবাদ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভিনরাজ্যে বাঙালি শ্রমিক ও বাংলাভাষীদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা নিয়ে সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি এই ইস্যুতে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।

অধীর চৌধুরী স্পষ্ট জানান, ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে যে কোনও প্রান্তে গিয়ে জীবিকা নির্বাহ এবং বসবাস করার অধিকার দিয়েছে। তিনি বলেন, "আমাদের সংবিধান আমাদের অধিকার দেয় যে হিন্দুস্তানের যে কোনও প্রান্তে গিয়ে আমরা আমাদের কর্মসংস্থান ও জীবনযাপন করতে পারি। এই সাংবিধানিক অধিকার হরণ করে যদি কোনও বাংলাভাষীর উপর হামলা চালানো হয়, তবে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।"

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপিকে নিশানা করে অধীরবাবু বলেন, "বিজেপি পার্টিকে আমি এই পরামর্শ দিতে চাই, আপনারা বাংলায় নির্বাচন লড়তে চাইছেন, অথচ ভিনরাজ্যে বাংলার মানুষ মার খাচ্ছে! এটা বাংলার মানুষ কোনও দিন মেনে নেবে না।" তাঁর মতে, বাঙালি সে হিন্দু হোক বা মুসলিম, তাঁর ভাষাগত পরিচয়ের কারণে আক্রান্ত হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ২০২৬-এর আসন্ন বিধানসভা নির্বাচনে ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। অধীর চৌধুরীর কথায়, "বাঙালিরা এই হিংসার শিকার হওয়া মুখ বুজে সহ্য করবে না। এর প্রতিবাদ বাংলার ভিতরেও হবে এবং বাংলার বাইরে গিয়েও হবে।"

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভিনরাজ্যে বারবার নিগৃহীত বাংলাভাষী বাঙালি, বিজেপিকে কড়া বার্তা অধীরের

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
মুর্শিদাবাদ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভিনরাজ্যে বাঙালি শ্রমিক ও বাংলাভাষীদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা নিয়ে সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি এই ইস্যুতে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।অধীর চৌধুরী স্পষ্ট জানান, ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে যে কোনও প্রান্তে গিয়ে জীবিকা নির্বাহ এবং বসবাস করার অধিকার দিয়েছে। তিনি বলেন, "আমাদের সংবিধান আমাদের অধিকার দেয় যে হিন্দুস্তানের যে কোনও প্রান্তে গিয়ে আমরা আমাদের কর্মসংস্থান ও জীবনযাপন করতে পারি। এই সাংবিধানিক অধিকার হরণ করে যদি কোনও বাংলাভাষীর উপর হামলা চালানো হয়, তবে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।"রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপিকে নিশানা করে অধীরবাবু বলেন, "বিজেপি পার্টিকে আমি এই পরামর্শ দিতে চাই, আপনারা বাংলায় নির্বাচন লড়তে চাইছেন, অথচ ভিনরাজ্যে বাংলার মানুষ মার খাচ্ছে! এটা বাংলার মানুষ কোনও দিন মেনে নেবে না।" তাঁর মতে, বাঙালি সে হিন্দু হোক বা মুসলিম, তাঁর ভাষাগত পরিচয়ের কারণে আক্রান্ত হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ২০২৬-এর আসন্ন বিধানসভা নির্বাচনে ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। অধীর চৌধুরীর কথায়, "বাঙালিরা এই হিংসার শিকার হওয়া মুখ বুজে সহ্য করবে না। এর প্রতিবাদ বাংলার ভিতরেও হবে এবং বাংলার বাইরে গিয়েও হবে।"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার