Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নৈরাজ্যের বাংলাদেশ: সরকারি হাসপাতালে 'গণধর্ষিতা' আশ্রয় নেওয়া গৃহবধূ!

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬
নৈরাজ্যের বাংলাদেশ: সরকারি হাসপাতালে 'গণধর্ষিতা' আশ্রয় নেওয়া গৃহবধূ!

ঢাকা: বিপদে পড়ে একটু আশ্রয়ের ও নিরাপত্তার জন্য সরকারি হাসপাতালে গিয়েছিলেন এক দম্পতি। কিন্তু, সেখানে নিরাপত্তার বদলে মিলল চরম লাঞ্ছনা। অভিযোগ, ওই হাসপাতালেরই দুই নিরাপত্তারক্ষী সংশ্লিষ্ট গৃহবধূকে বাগে পেয়ে গণধর্ষণ করেন! চরম ন্যক্কারজনক ও ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে নৈরাজ্যের বাংলাদেশে - মানিকগঞ্জের একটি সরকারি হাসপাতালে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ওই দম্পতি নিজেদের অটোয় করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই অটোর ব্যাটারি শেষ হয়ে যায়। মাঝরাস্তায় বিপদ বুঝে আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁরা সোজা চলে যান মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ভেবেছিলেন, রাতটুকু ওখানেই নিরাপদ আশ্রয়ে কাটিয়ে দেবেন।

কিন্তু, বিপদ ওঁৎ পেতে ছিল সেখানেই। হাসপাতালের গেটে ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাত ও আবু সাঈদ তাঁদের সাহায্যের আশ্বাস দিয়ে হাসপাতালের ভিতর নিয়ে যান। রাত ৩টে নাগাদ ওই দুই রক্ষী হুট করে দম্পতির উপর চড়াও হন এবং তাঁরা আদতে স্বামী-স্ত্রী কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে জেরা শুরু করেন।

অভিযোগ, এরপর ওই দম্পতিকে ভয় দেখিয়ে আলাদা করে দেওয়া হয় এবং হাসপাতালের ভিতরেই রক্ষীরা ওই মহিলাকে গণধর্ষণ করেন। ওই দম্পতিকে এরপর প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরদিন সকালে দম্পতি তাঁদের পরিবারের লোকজনকে সব জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানিয়েছেন, অভিযুক্ত দুই আনসার সদস্যকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের কাছে তাঁরা নিজেদের অপরাধ কবুল করেছেন বলেও খবর।

হাসপাতাল কর্তৃপক্ষও এই ঘটনায় নড়েচড়ে বসেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ও স্থানীয়রা। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নৈরাজ্যের বাংলাদেশ: সরকারি হাসপাতালে 'গণধর্ষিতা' আশ্রয় নেওয়া গৃহবধূ!

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: বিপদে পড়ে একটু আশ্রয়ের ও নিরাপত্তার জন্য সরকারি হাসপাতালে গিয়েছিলেন এক দম্পতি। কিন্তু, সেখানে নিরাপত্তার বদলে মিলল চরম লাঞ্ছনা। অভিযোগ, ওই হাসপাতালেরই দুই নিরাপত্তারক্ষী সংশ্লিষ্ট গৃহবধূকে বাগে পেয়ে গণধর্ষণ করেন! চরম ন্যক্কারজনক ও ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে নৈরাজ্যের বাংলাদেশে - মানিকগঞ্জের একটি সরকারি হাসপাতালে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।জানা গিয়েছে, ওই দম্পতি নিজেদের অটোয় করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই অটোর ব্যাটারি শেষ হয়ে যায়। মাঝরাস্তায় বিপদ বুঝে আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁরা সোজা চলে যান মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ভেবেছিলেন, রাতটুকু ওখানেই নিরাপদ আশ্রয়ে কাটিয়ে দেবেন।কিন্তু, বিপদ ওঁৎ পেতে ছিল সেখানেই। হাসপাতালের গেটে ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাত ও আবু সাঈদ তাঁদের সাহায্যের আশ্বাস দিয়ে হাসপাতালের ভিতর নিয়ে যান। রাত ৩টে নাগাদ ওই দুই রক্ষী হুট করে দম্পতির উপর চড়াও হন এবং তাঁরা আদতে স্বামী-স্ত্রী কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে জেরা শুরু করেন।অভিযোগ, এরপর ওই দম্পতিকে ভয় দেখিয়ে আলাদা করে দেওয়া হয় এবং হাসপাতালের ভিতরেই রক্ষীরা ওই মহিলাকে গণধর্ষণ করেন। ওই দম্পতিকে এরপর প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।পরদিন সকালে দম্পতি তাঁদের পরিবারের লোকজনকে সব জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানিয়েছেন, অভিযুক্ত দুই আনসার সদস্যকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের কাছে তাঁরা নিজেদের অপরাধ কবুল করেছেন বলেও খবর।হাসপাতাল কর্তৃপক্ষও এই ঘটনায় নড়েচড়ে বসেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ও স্থানীয়রা। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার