Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাজের চাপে নয়, ঋণ নিয়ে তৃণমূলকর্মীর হুমকির জেরেই আত্মঘাতী বিএলও, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬
কাজের চাপে নয়, ঋণ নিয়ে তৃণমূলকর্মীর হুমকির জেরেই আত্মঘাতী বিএলও, গ্রেফতার অভিযুক্ত

মুর্শিদাবাদ: বিপুল অঙ্কের ঋণের চাপে মানসিক অবসাদ, আর তার জেরেই কি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন প্রাথমিক শিক্ষক তথা স্থানীয় বিএলও? মুর্শিদাবাদের লালগোলা থানার নশিপুর বলাইগাছি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিক্ষকের নাম হামিমুল ইসলাম (৪৭)। তিনি এলাকায় বিএলও হিসাবে কর্মরত ছিলেন। প্রথমে পরিবারের এবং তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, কাজের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু, এখন শোনা যাচ্ছে আসলে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে এবং এক তৃণমূলকর্মীর হুমকির মুখে পড়েই আত্মহননের পথ বেছে নেন তিনি! এমনকী, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বুলেট খান নামে এক তৃণমূলকর্মীকে গ্রেফতারও করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরেই হামিমুল ইসলামের উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। গ্রেফতার হওয়া যুবক বুলেট খান আদতে রানিতলা থানার ফুলপুর এলাকার বাসিন্দা হলেও, লালগোলার অলইপুর এলাকায় তাঁর দিদির বাড়িতে থেকে সুদে টাকার কারবার চালান। অভিযোগ, ঋণের টাকা এবং চড়া সুদ আদায়ের জন্য শিক্ষক হামিমুল ইসলামকে লাগাতার ফোনে হুমকি দিতেন বুলেট।

পরিবারের দাবি, গত বুধবার থেকেই হামিমুল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ ওঠে, বুলেটের মতো প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষু এবং ফোন মারফত লাগাতার গালিগালাজ ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছেন ওই শিক্ষক।

ধৃত বুলেট খান এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই প্রাথমিক অনুমান পুলিশের। টাকার গোলমাল এবং হুমকির তথ্যপ্রমাণ পাওয়ার পরই পুলিশ বুলেটকে হেফাজতে নিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "টাকা লেনদেনের বিষয় নিয়ে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তদন্তে নেমে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

একজন প্রধান শিক্ষকের এমন পরিণতিতে শোকস্তব্ধ লালগোলা ব্লক। মৃত শিক্ষকের পরিবারের দাবি, শুধু বুলেট নয়, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা-ও খতিয়ে দেখুক প্রশাসন। 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কাজের চাপে নয়, ঋণ নিয়ে তৃণমূলকর্মীর হুমকির জেরেই আত্মঘাতী বিএলও, গ্রেফতার অভিযুক্ত

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
মুর্শিদাবাদ: বিপুল অঙ্কের ঋণের চাপে মানসিক অবসাদ, আর তার জেরেই কি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন প্রাথমিক শিক্ষক তথা স্থানীয় বিএলও? মুর্শিদাবাদের লালগোলা থানার নশিপুর বলাইগাছি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিক্ষকের নাম হামিমুল ইসলাম (৪৭)। তিনি এলাকায় বিএলও হিসাবে কর্মরত ছিলেন। প্রথমে পরিবারের এবং তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, কাজের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু, এখন শোনা যাচ্ছে আসলে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে এবং এক তৃণমূলকর্মীর হুমকির মুখে পড়েই আত্মহননের পথ বেছে নেন তিনি! এমনকী, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বুলেট খান নামে এক তৃণমূলকর্মীকে গ্রেফতারও করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরেই হামিমুল ইসলামের উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। গ্রেফতার হওয়া যুবক বুলেট খান আদতে রানিতলা থানার ফুলপুর এলাকার বাসিন্দা হলেও, লালগোলার অলইপুর এলাকায় তাঁর দিদির বাড়িতে থেকে সুদে টাকার কারবার চালান। অভিযোগ, ঋণের টাকা এবং চড়া সুদ আদায়ের জন্য শিক্ষক হামিমুল ইসলামকে লাগাতার ফোনে হুমকি দিতেন বুলেট।পরিবারের দাবি, গত বুধবার থেকেই হামিমুল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ ওঠে, বুলেটের মতো প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষু এবং ফোন মারফত লাগাতার গালিগালাজ ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছেন ওই শিক্ষক।ধৃত বুলেট খান এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই প্রাথমিক অনুমান পুলিশের। টাকার গোলমাল এবং হুমকির তথ্যপ্রমাণ পাওয়ার পরই পুলিশ বুলেটকে হেফাজতে নিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "টাকা লেনদেনের বিষয় নিয়ে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তদন্তে নেমে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"একজন প্রধান শিক্ষকের এমন পরিণতিতে শোকস্তব্ধ লালগোলা ব্লক। মৃত শিক্ষকের পরিবারের দাবি, শুধু বুলেট নয়, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা-ও খতিয়ে দেখুক প্রশাসন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার