Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোদি পরিবারের ঘরণী হচ্ছেন শ্রদ্ধা? উদয়পুরের রাজপ্রাসাদে বিয়ের তোড়জোড়, প্রকাশ্যে এল পাত্রের পরিচয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬
মোদি পরিবারের ঘরণী হচ্ছেন শ্রদ্ধা? উদয়পুরের রাজপ্রাসাদে বিয়ের তোড়জোড়, প্রকাশ্যে এল পাত্রের পরিচয়

বি-টাউনে এখন শাহেনশাহ-কন্যা থেকে শুরু করে একাধিক তারকার বিয়ের সানাই বাজার অপেক্ষা। তবে এর মাঝেই সবথেকে বেশি নজর কেড়েছেন ‘শক্তিকন্যা’ শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তাঁর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার জানা গেল দিনক্ষণ ও ভেন্যু। ২০২৬ সালেই কি রাহুল মোদির সঙ্গে সাতপাক ঘুরতে চলেছেন শ্রদ্ধা? অনুরাগী মহলে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।

শ্রদ্ধার সঙ্গে যাঁর নাম জড়িয়েছে, তিনি কোনো অভিনেতা নন, তবে বলিউডের এক পরিচিত মুখ। তিনি হলেন রাহুল মোদি। পেশায় চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ থেকে ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। গত এক বছর ধরে শ্রদ্ধা ও রাহুলকে প্রায়ই একসঙ্গে ক্যাফে, রেস্তোরাঁ কিংবা হাইপ্রোফাইল ফিল্মি পার্টিতে দেখা গিয়েছে। এবার সেই প্রেমই পরিণয় পেতে চলেছে বলে খবর।

বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, রাজস্থানের উদয়পুরের কোনো এক ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসবে বিয়ের রাজকীয় আসর। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় শ্রদ্ধার বিয়ে সম্পন্ন হবে। ইনস্টাগ্রামের বিভিন্ন ফ্যান পেজ ও রিপোর্ট অনুযায়ী, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে দুই পরিবার।

কদিন আগেই সমাজমাধ্যমে অনুরাগী মহলে জল্পনা উসকে দিয়েছিলেন শ্রদ্ধা নিজেই। ভক্তদের প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না করেই একবাক্যে জানিয়েছিলেন, “আমি বিয়ে করছি।” যদিও কবে বা কার সঙ্গে, তা নিয়ে তখন রহস্য জিইয়ে রেখেছিলেন তিনি। রাহুল মোদির সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই সেই রহস্যের মেঘ কাটতে শুরু করেছে।

যদিও কাপুর বা মোদি পরিবার— কোনো পক্ষ থেকেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করা হয়নি। তবে বলিউড সূত্রের দাবি, ২০২৬-এর শুরুতে বা মাঝামাঝি সময়েই উদয়পুরে চারহাত এক হবে এই জুটির। এখন কেবল শ্রদ্ধা বা রাহুলের তরফে সিলমোহর পড়ার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মোদি পরিবারের ঘরণী হচ্ছেন শ্রদ্ধা? উদয়পুরের রাজপ্রাসাদে বিয়ের তোড়জোড়, প্রকাশ্যে এল পাত্রের পরিচয়

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image
বি-টাউনে এখন শাহেনশাহ-কন্যা থেকে শুরু করে একাধিক তারকার বিয়ের সানাই বাজার অপেক্ষা। তবে এর মাঝেই সবথেকে বেশি নজর কেড়েছেন ‘শক্তিকন্যা’ শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তাঁর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার জানা গেল দিনক্ষণ ও ভেন্যু। ২০২৬ সালেই কি রাহুল মোদির সঙ্গে সাতপাক ঘুরতে চলেছেন শ্রদ্ধা? অনুরাগী মহলে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।শ্রদ্ধার সঙ্গে যাঁর নাম জড়িয়েছে, তিনি কোনো অভিনেতা নন, তবে বলিউডের এক পরিচিত মুখ। তিনি হলেন রাহুল মোদি। পেশায় চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ থেকে ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। গত এক বছর ধরে শ্রদ্ধা ও রাহুলকে প্রায়ই একসঙ্গে ক্যাফে, রেস্তোরাঁ কিংবা হাইপ্রোফাইল ফিল্মি পার্টিতে দেখা গিয়েছে। এবার সেই প্রেমই পরিণয় পেতে চলেছে বলে খবর।বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, রাজস্থানের উদয়পুরের কোনো এক ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসবে বিয়ের রাজকীয় আসর। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় শ্রদ্ধার বিয়ে সম্পন্ন হবে। ইনস্টাগ্রামের বিভিন্ন ফ্যান পেজ ও রিপোর্ট অনুযায়ী, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে দুই পরিবার।কদিন আগেই সমাজমাধ্যমে অনুরাগী মহলে জল্পনা উসকে দিয়েছিলেন শ্রদ্ধা নিজেই। ভক্তদের প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না করেই একবাক্যে জানিয়েছিলেন, “আমি বিয়ে করছি।” যদিও কবে বা কার সঙ্গে, তা নিয়ে তখন রহস্য জিইয়ে রেখেছিলেন তিনি। রাহুল মোদির সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই সেই রহস্যের মেঘ কাটতে শুরু করেছে।যদিও কাপুর বা মোদি পরিবার— কোনো পক্ষ থেকেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করা হয়নি। তবে বলিউড সূত্রের দাবি, ২০২৬-এর শুরুতে বা মাঝামাঝি সময়েই উদয়পুরে চারহাত এক হবে এই জুটির। এখন কেবল শ্রদ্ধা বা রাহুলের তরফে সিলমোহর পড়ার অপেক্ষা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার