Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মালদায় মোদী: বন্দে ভারত স্লিপারের উদ্বোধন ও জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬
মালদায় মোদী: বন্দে ভারত স্লিপারের উদ্বোধন ও জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

মালদা: আগামী ১৭ তারিখ মালদা জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর কেন্দ্র করে কার্যত উৎসবের আমেজ পদ্ম শিবিরে। প্রধানমন্ত্রীর এই সফরে যেমন থাকছে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, তেমনই থাকছে রাজনৈতিক জনসভা। এই মেগা ইভেন্টকে সামনে রেখে মালদা জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম আকর্ষণ মালদার শাহপুর বাইপাস সংলগ্ন মাঠের জনসভা। ওই দিন সেখান থেকেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেবেন এবং একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমন জেলাবাসীর কাছে অত্যন্ত গর্বের। তিনি মালদার সর্বস্তরের মানুষকে এই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সাংবাদিক বৈঠকে বিধায়ক সবথেকে বেশি জোর দিয়েছেন রেলের আধুনিকীকরণের উপর। তিনি জানান, মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। দাবি অনুসারে, ভারতের স্বাধীনতার পর এটিই হতে চলেছে প্রথম উচ্চগতির স্লিপার ট্রেন।

এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। মালদা জেলার বুক চিরে এই দ্রুতগতির ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সুদৃঢ় করবে বলেই মত ওয়াকিবহাল মহলের। তথ্যাভিজ্ঞরা বলছেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্লিপার কোচগুলি দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করবে।

বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "ভারতের প্রধানমন্ত্রী মালদার মাটি থেকে ১৮০ কিমি গতিবেগের বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু করবেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। মোদীজির হাত ধরে মালদা তথা গোটা দেশের রেল পরিষেবা এক নতুন যুগে প্রবেশ করছে।"

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভাস্থল ও স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসপিজি ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় চলছে পরিদর্শন। সব মিলিয়ে আগামী ১৭ তারিখের এই হাই-ভোল্টেজ সফর ঘিরে সরগরম মালদার রাজনীতি।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মালদায় মোদী: বন্দে ভারত স্লিপারের উদ্বোধন ও জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
মালদা: আগামী ১৭ তারিখ মালদা জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর কেন্দ্র করে কার্যত উৎসবের আমেজ পদ্ম শিবিরে। প্রধানমন্ত্রীর এই সফরে যেমন থাকছে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, তেমনই থাকছে রাজনৈতিক জনসভা। এই মেগা ইভেন্টকে সামনে রেখে মালদা জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম আকর্ষণ মালদার শাহপুর বাইপাস সংলগ্ন মাঠের জনসভা। ওই দিন সেখান থেকেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেবেন এবং একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমন জেলাবাসীর কাছে অত্যন্ত গর্বের। তিনি মালদার সর্বস্তরের মানুষকে এই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।সাংবাদিক বৈঠকে বিধায়ক সবথেকে বেশি জোর দিয়েছেন রেলের আধুনিকীকরণের উপর। তিনি জানান, মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। দাবি অনুসারে, ভারতের স্বাধীনতার পর এটিই হতে চলেছে প্রথম উচ্চগতির স্লিপার ট্রেন।এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। মালদা জেলার বুক চিরে এই দ্রুতগতির ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সুদৃঢ় করবে বলেই মত ওয়াকিবহাল মহলের। তথ্যাভিজ্ঞরা বলছেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্লিপার কোচগুলি দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করবে।বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "ভারতের প্রধানমন্ত্রী মালদার মাটি থেকে ১৮০ কিমি গতিবেগের বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু করবেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। মোদীজির হাত ধরে মালদা তথা গোটা দেশের রেল পরিষেবা এক নতুন যুগে প্রবেশ করছে।"ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভাস্থল ও স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসপিজি ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় চলছে পরিদর্শন। সব মিলিয়ে আগামী ১৭ তারিখের এই হাই-ভোল্টেজ সফর ঘিরে সরগরম মালদার রাজনীতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার