উন্নয়নের বার্তা ঘরে ঘরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়ন আর নানা প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর এলাকায় দিনভর চলল ‘উন্নয়ন সংলাপ’। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন দলীয় কর্মীরা।
দুয়ারে দুয়ারে প্রতিনিধিরা হরিপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। এলাকার ববলাবন বারোয়ারি মন্দিরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উন্নয়নের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্দিরে প্রার্থনা ও আরতি শনিবার এই কর্মসূচির এক বিশেষ মুহূর্তে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের উপস্থিতিতে নৃসিংহপুর ৫২-হাত পৌষ কালীমাতা মন্দিরে এক বিশেষ আরতি ও প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনে বিপুল জনমতে জিতে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রার্থনা করা হয়। এছাড়াও মতুয়া মহাসংঘের হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরেও বিশেষ প্রার্থনা সভার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
কর্মীদের সম্মাননা এদিন শুধু প্রচার নয়, যারা দলের হয়ে ভালো কাজ করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ করে বিএল-২ এবং এসআইআর প্রকল্পে যুক্ত কর্মীদের হাতে সম্মান তুলে দেন নেতারা।
নেতৃত্বের উপস্থিতি এদিনের কর্মসূচিতে সুব্রত ঘোষের পাশাপাশি ছিলেন পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো ও স্থানীয় কর্মীরা। সরকারের ১০০-র বেশি প্রকল্পের প্রচারই ছিল এই সভার মূল লক্ষ্য।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন